1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোরবানি না দিয়ে আকিকা করা যাবে?Can Aqiqah be performed without sacrificing a sacrifice? কাল শনিবার থেকে শুরু সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি/Eid holidays for all primary schools begin tomorrow, Saturday শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা জারি/New guidelines issued to keep primary schools open on Saturdays পে স্কেলে ১০ শতাংশ মহার্ঘ ভাতা সমন্বয় হবে যেভাবে/How will the 10 percent dearness allowance be adjusted in the pay scale? ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়নে সামনের মাসেই চমক!Surprise in the implementation of pay scale next month! পে-স্কেল কার্যকরের রোড ম্যাপ প্রকাশ—তারিখ চূড়ান্ত!Roadmap for pay scale implementation published – date finalized! প্রাথমিকের শিক্ষকরা কি ফ্রি ছুটি পান নাকি টাকা দিয়ে ছুটি কিনে নেন? প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা/Emergency instructions for primary schools/ নতুন জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ/Possible salary grades of the new national pay scale revealed

কোরবানি না দিয়ে আকিকা করা যাবে?Can Aqiqah be performed without sacrificing a sacrifice?

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
কোরবানি না দিয়ে আকিকা করা যাবে?Can Aqiqah be performed without sacrificing a sacrifice?

কোরবানি ও আকিকা দুটি আলাদা আলাদা বিধান। এই দুই বিধানের মধ্যে কোরবানি আদায় করা ওয়াজিব। আকিকা দেওয়া মুস্তাহাব। কোরবানিকে আকিকার ওপর প্রাধান্য দেওয়া ঠিক নয়। ঈদুল আজহার দিন কোরবানি করতে না পারলে ঈদের পর দুই দিন পর্যন্ত তা আদায় করা যায়। তাই সামর্থ্যবাদের জন্য এই তিনদিনের কোনো একদিন কোরবানি করা ওয়াজিব।
অন্যদিকে, সন্তান জন্মের সপ্তম দিন আকিকা করা মুস্তাহাব। সপ্তম দিন আকিকা করতে না পারলে পরে অন্য কোনো সময় আকিকা করতে পারবেন। তাৎক্ষণিক আকিকা করতে না পারলে কোনো গুনাহ হবে না। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার পর তা আদায় না করলে গুনাহ হবে।

কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হওয়ার কারণে যদি কোরবানি আদায় করতে না চায় তাহলে এক্ষেত্রে লক্ষণীয় হলো— ঋণের পরিমাণের বাইরে তার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে কিনা। যদি ঋণ বাদ দিয়ে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা আবশ্যক।

নেসাব বলতে বুঝানো হয়, কোরবানির দিনসমূহে (অর্থাৎ, ১০,১১ ও ১২ জিলহজ) কোন ব্যক্তি যদি আবশ্যকীয় প্রয়োজন অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্য পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার ওপর কোরবানি করা আবশ্যক।
কোরবানির পরিবর্তে আকিকা না করে বরং কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যেতে পারে। এতে কোরবানি ও আকিকা দুটিই আদায় হবে। কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরিক হওয়া যায়। এক্ষেত্রে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে।
/ইত্তেফাক/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট