1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাল শনিবার থেকে শুরু সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি/Eid holidays for all primary schools begin tomorrow, Saturday শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা জারি/New guidelines issued to keep primary schools open on Saturdays পে স্কেলে ১০ শতাংশ মহার্ঘ ভাতা সমন্বয় হবে যেভাবে/How will the 10 percent dearness allowance be adjusted in the pay scale? ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়নে সামনের মাসেই চমক!Surprise in the implementation of pay scale next month! পে-স্কেল কার্যকরের রোড ম্যাপ প্রকাশ—তারিখ চূড়ান্ত!Roadmap for pay scale implementation published – date finalized! প্রাথমিকের শিক্ষকরা কি ফ্রি ছুটি পান নাকি টাকা দিয়ে ছুটি কিনে নেন? প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা/Emergency instructions for primary schools/ নতুন জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ/Possible salary grades of the new national pay scale revealed প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলো মন্ত্রণালয়/Ministry warns primary teachers against using Facebook

কাল শনিবার থেকে শুরু সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি/Eid holidays for all primary schools begin tomorrow, Saturday

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
পে স্কেল ঘোষণা কবে? যা বলছে কমিশন/When will the pay scale be announced? What the commission says

আগামীকাল শনিবার থেকে আগামী (৬ জুন) শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। ফলে আগামীকাল শনিবার ক্লাস হচ্ছে না প্রাথমিক স্কুলগুলোতে।

শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী কাল শনিবার ক্লাস চলার কথা ছিলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব প্রাথমিকে ছুটি শুরু কাল শনিবার থেকেই।
আরো জানা গেছে, রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিলো। সেই হিসাব অনুযায়ী—শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিলো। একই সঙ্গে ঈদের ছুটি সমন্বয় করতে সব সরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অনুযায়ী আদেশও জারি হয়েছিলো।

এমন জটিলতায় শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম অবস্থা হয়ছিলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এদিকে বার্ষিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী—২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি থাকবে। যেহেতু ছুটি শুরু হবে ২৪ মে এবং ঘাটতি পূরণে ১০টি শনিবার খোলা রাখার কথা, ফলে ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিলো। কিন্তু নতুন সিদ্ধন্ত অনুযায়ী বন্ধ থাকবে সব প্রাথমিক।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে আবার যে মিড ডে মিল পরিবেশন করা হয়, সেই নির্দেশনায় ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার দেওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বোঝানো হয়েছে, শনিবার বিদ্যালয় বন্ধ থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট