1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী পে-স্কেল বাস্তবায়নে সামনের মাসেই চমক!Surprise in the implementation of pay scale next month! পে-স্কেল কার্যকরের রোড ম্যাপ প্রকাশ—তারিখ চূড়ান্ত!Roadmap for pay scale implementation published – date finalized! প্রাথমিকের শিক্ষকরা কি ফ্রি ছুটি পান নাকি টাকা দিয়ে ছুটি কিনে নেন? প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা/Emergency instructions for primary schools/ নতুন জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ/Possible salary grades of the new national pay scale revealed প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলো মন্ত্রণালয়/Ministry warns primary teachers against using Facebook ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale?

১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
বর্তমানে সরকার প্রায় ১৪ লাখ চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় করছে। নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে এ খাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। ওই সময় প্রথমে মূল বেতন এবং পরের বছর বিভিন্ন ভাতা কার্যকর করা হয়। বিভি

আগামী ১ জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া  এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী অর্থবছরের শুরুতে অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হবে। কীভাবে সবচেয়ে উত্তম উপায়ে এটি কার্যকর করা যায়, সে বিষয়ে এখন বিস্তারিত কাজ চলছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের জন্য নতুন এই পে স্কেল মোট তিন ধাপে বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী পুরো প্রক্রিয়াটি তিন বছরে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ আগামী ২০২৬-২৭ অর্থবছরে নতুন বেতন কাঠামোর অধীন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। দ্বিতীয় ধাপে (২০২৭-২৮ অর্থবছর) মূল বেতনের বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। সব শেষ বা তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো পুরোপুরি সমন্বয় করা হবে।

নতুন প্রস্তাবিত বেতনকাঠামোতে বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডের কাঠামোটিই বহাল থাকছে। তবে এতে বেতন বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এর ফলে সার্বিকভাবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সরকারের তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা মতবিভক্তি দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ সরকারের এই পর্যায়ক্রমিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও আরেকটি অংশ ভিন্ন দাবি তুলছে।

তাদের মতে, পে স্কেল ভেঙে ভেঙে বাস্তবায়ন না করে পুরোটাই এক ধাপে বাস্তবায়নের গেজেট প্রকাশ করতে হবে। কর্মচারীদের একাংশের দাবি, ধাপে ধাপে বাস্তবায়ন করলে বাজারে জিনিসপত্রের দাম একবারে বেড়ে যাবে, যার ফলে সুবিধার চেয়ে সরকারি চাকুরেরা অসুবিধায় পড়বেন বেশি।

অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিসভা বিভাগ অবশ্য জানিয়েছে, সরকারি কোষাগারের ওপর যেন হঠাৎ বড় ধরনের চাপ না পড়ে এবং বাজার পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, সে কথা বিবেচনা করেই ধাপে ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বাজেটে এ বিষয়ে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তুতিও চলছে।

আরটিভি/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট