1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলো মন্ত্রণালয়/Ministry warns primary teachers against using Facebook ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale? স্মার্ট প্রাথমিক শিক্ষা: রূপান্তরের ১৩টি ‘ঐতিহাসিক’ প্রকল্প ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে/What percentage of teachers’ basic salary will increase in the 9th pay scale? অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা/Unmarried people have higher risk of cancer: Study পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার/Government takes another step towards implementing 9th pay scale

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলো মন্ত্রণালয়/Ministry warns primary teachers against using Facebook

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change

 

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সামাজিক মাধ্যমে নেতিবাচক পোস্টদাতাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টকে এ-সংক্রান্ত চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিভি/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট