1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/The latest news about pay scales প্রাথমিকের শিক্ষকদের বেতন কাঠামো বৃদ্ধি নিয়ে বড় সুখবর/Big good news about the increase in the salary structure of primary teachers নতুন অনুপাতে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন/Salaries of government employees may increase in new ratio দেড়শতাধিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও/OMR sheets of over 150 primary scholarship candidates disappear ওপেক ছাড়লো আমিরাত, জ্বালানি বাজার ও সৌদির জন্য ধাক্কা!OPEC leaves UAE, a blow to the energy market and Saudi Arabia! এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন/Big changes coming to SSC-HSC schedule সন্তানের জন্য কি দোয়া করেন? — কুরআনে ৫ জন নবীর ৫টা দোয়া/What do you pray for your child? — 5 prayers of 5 prophets in the Quran প্রাথমিকের সব শিক্ষার্থীর মধ্যে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন/Government has a plan to provide mid-day meals to all primary school students: Mahdi Amin বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি/Pay scale implementation program coming before budget session তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন/Reorganization of the committee to prepare the report recommendations of the three pay commissions

পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/The latest news about pay scales

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
পে-স্কেল নিয়ে আসছে সুখবর:কমিশনের অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়গুলো/Pay scale brings good news: Issues that are receiving priority from the commission

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করা হবে এবং প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করা হতে পারে। এই তারিখ পেছানোর সম্ভাবনা খুবই কম। তবে নানা আলোচনা সত্ত্বেও সেটি চালু না হওয়ায় নতুন সম্ভাবনা হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাইকে ধরা হচ্ছে।

এদিকে গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া। এরই ধারাবাহিকতায় এবার নতুন করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যার কাজও পে-স্কেল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়া। আর তাদের তথ্যের ভিত্তিতেই পে-স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করছে সরকারি কর্মচারীরা।
জানা গেছে, কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে চলতি বাজেটে এ জন্য বিশেষ বরাদ্দ রাখার সিদ্ধান্তও প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এদিকে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক।
news24bd

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট