1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেড়শতাধিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও/OMR sheets of over 150 primary scholarship candidates disappear ওপেক ছাড়লো আমিরাত, জ্বালানি বাজার ও সৌদির জন্য ধাক্কা!OPEC leaves UAE, a blow to the energy market and Saudi Arabia! এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন/Big changes coming to SSC-HSC schedule সন্তানের জন্য কি দোয়া করেন? — কুরআনে ৫ জন নবীর ৫টা দোয়া/What do you pray for your child? — 5 prayers of 5 prophets in the Quran প্রাথমিকের সব শিক্ষার্থীর মধ্যে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন/Government has a plan to provide mid-day meals to all primary school students: Mahdi Amin বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি/Pay scale implementation program coming before budget session তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন/Reorganization of the committee to prepare the report recommendations of the three pay commissions স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি হচ্ছে দ্বিগুণ, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা/Scholarships in schools, colleges, madrasas and universities to be doubled, costing Tk 368 crore শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ/The message Bobby Hajjaj gave about student stipends প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon

দেড়শতাধিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও/OMR sheets of over 150 primary scholarship candidates disappear

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন/Big changes coming to SSC-HSC schedule

ফরিদপুর সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) নম্বর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে (১৮ এপ্রিল) ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ওইদিন অনুষ্ঠিত ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষার ওএমআর শিটগুলো কেন্দ্র থেকেই হারিয়ে যায়, যার সংখ্যা ১৫৪টি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, শেষ পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। তবে তিনি দাবি করেন, ওএমআর শিট হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। কারণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে তথ্য পুনরুদ্ধার (রিকভার) করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে ফরিদপুর জেলার বাইরে, টাঙ্গাইলসহ অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।// দ্য ডেইলি ক্যাম্পাস//

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট