1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale? স্মার্ট প্রাথমিক শিক্ষা: রূপান্তরের ১৩টি ‘ঐতিহাসিক’ প্রকল্প ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে/What percentage of teachers’ basic salary will increase in the 9th pay scale? অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা/Unmarried people have higher risk of cancer: Study পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার/Government takes another step towards implementing 9th pay scale পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/The latest news about pay scales

ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
যেসব ভুলের কারণে ইন্টারনেটে কম গতি পাচ্ছেন/Mistakes that cause slow internet speed

ইন্টারনেট দামি প্যাকেজ বা উন্নত মানের রাউটার ব্যবহার করছেন; কিন্তু বারবার ইন্টারনেট স্লো হয়ে যাচ্ছে। হঠাৎ করেই সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। ভাবছেন—সমস্যা বুঝি সার্ভিস প্রোভাইডারের। তবে এই সমস্যার খুব সাধারণ কারণ হতে পারে—ওয়াইফাই রাউটার ভুল জায়গায় রাখা।
বিশেষজ্ঞরা বলছেন, মহামূল্যবান ইন্টারনেট প্যাকেজ বা উন্নত মানের রাউটার ব্যবহার করলেও শুধু ভুল জায়গায় রাখার কারণে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। কারণ, ভালো স্পিড পাওয়ার ক্ষেত্রে রাউটার বসানোর জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন রাউটার রাখার জায়গা এত গুরুত্বপূর্ণ?
ওয়াইফাই সিগন্যাল চোখে দেখা যায় না। আমরা বুঝতেও পারি না, সিগন্যাল কীভাবে দেয়াল, মেঝে, আসবাবপত্র বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে প্রতিক্রিয়া করে।

কিন্তু বাস্তবতা হলো, দূরত্ব, দেয়াল, ধাতব বস্তু ও অন্যান্য ডিভাইসের ম interference রাউটারের সিগন্যাল দুর্বল বা অনির্ভরযোগ্য করে তোলে।

রাউটার যদি এমন জায়গায় রাখা হয়, যেখানে সিগন্যাল চলাচলের জন্য অনুকূল পরিবেশ নেই—তাহলে ইন্টারনেট ধীর হবেই।

যেসব জায়গায় রাউটার রাখলে সিগন্যাল দুর্বল হয়ে যায়

টিভির পেছনে বা খুব কাছে
অনেকেই টিভির পাশে বা পেছনে রাউটার রাখেন। অথচ টিভির ধাতব প্লেট ও ভেতরের যন্ত্রাংশ ওয়াইফাই সিগন্যালের বড় শত্রু। এতে সিগন্যালের গতি ও স্থায়িত্ব দুইই কমে যায়।

আলমারি বা বন্ধ জায়গার ভেতর
রাউটার কখনোই আলমারি, বুকশেলফ বা কোনো বন্ধ জায়গার ভেতরে রাখা উচিত নয়। এসব বাধার কারণে সিগন্যাল ঠিকভাবে ছড়িয়ে পড়তে পারে না।

তলায় বা অনেক দূরে
রাউটার যদি ঘরের অন্য তলায় থাকে, তাহলে সমস্যা আরও বাড়ে। কারণ ওয়াইফাই সিগন্যালের জন্য মেঝে, কার্পেট ও পানির পাইপলাইন অতিক্রম করা কঠিন হয়ে পড়ে।
একাধিক রাউটার বা একই ফ্রিকোয়েন্সির ডিভাইসের পাশে
ঘরে থাকা ২.৪ গিগাহার্টজ বা ৫ গিগাহার্টজে কাজ করা অন্যান্য ডিভাইস এবং একাধিক রাউটার একে অপরের সিগন্যালকে প্রভাবিত করতে পারে।

তাহলে রাউটার রাখার সবচেয়ে ভালো জায়গা কোনটি?
বিশেষজ্ঞদের মতে, ঘরের খোলা জায়গায় এবং কিছুটা উঁচু স্থানে রাউটার রাখা সবচেয়ে ভালো। ঘরের মাঝামাঝি কোনো জায়গা হলে আরও ভালো হয়, কারণ রাউটার চারদিকে সমানভাবে সিগন্যাল ছড়ায়।

রাউটার জানালা বা দরজার একদম কাছে রাখলে সমস্যা হয়, কারণ এতে অনেক সিগন্যাল ঘরের বাইরে চলে যায়। আর যদি রাউটারের অ্যান্টেনা ঘোরানো যায়, তাহলে সেগুলো ভিন্ন ভিন্ন দিকে সেট করে নিলে সিগন্যাল আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে।সূত্র: জিও নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট