1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই মানতে হবে যেসব জরুরি নির্দেশনা/Important instructions to follow before all educational institutions open পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে/The budget for the pay scale is being spent on the following sectors: পে-স্কেল নিয়ে নতুন কর্মসূচি আসছে/New program coming with pay scale ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে/If you are using an electric stove, how to reduce your electricity bill ঘুম থেকে উঠলেই মাথা ভার লাগে, এটা কীসের ইঙ্গিত?What does it mean if your head feels heavy when you wake up? ১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এমপিও শিক্ষক, মেম্বার-কাউন্সিলরসহ যারা/Primary school committee to have 12 members: MPO teachers, members-councillors and others get places সিলেবাস শেষ করতে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের/Ministry orders additional classes in madrasas to complete syllabus এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা/New instructions from the Education Board regarding SSC exams বাড়ি এবং জমির উপর থেকে বিদ্যুতের খুঁটি/তার সরানোর পূর্ণাঙ্গ নির্দেশিকা/Complete guide to removing electricity poles/wires from homes and land শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী/What the Education Minister said in Parliament about teacher transfers

সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই মানতে হবে যেসব জরুরি নির্দেশনা/Important instructions to follow before all educational institutions open

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
সচিবদের সঙ্গে পে কমিশনের বৈঠক, সব শেষ যা জানা গেল/Pay Commission meeting with secretaries, everything that was revealed/

 

সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে পাঁচটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই এসব নির্দেশনা কার্যকর করতে হবে। একইসঙ্গে বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে বলেও জানানো হয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিক-নির্দেশনা দেয়ার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব নির্দেশনা বাস্তবায়নের করতে হবে তা হলো- ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে, প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে, প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট