1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের সব শিক্ষার্থীর মধ্যে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন/Government has a plan to provide mid-day meals to all primary school students: Mahdi Amin বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি/Pay scale implementation program coming before budget session তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন/Reorganization of the committee to prepare the report recommendations of the three pay commissions স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি হচ্ছে দ্বিগুণ, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা/Scholarships in schools, colleges, madrasas and universities to be doubled, costing Tk 368 crore শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ/The message Bobby Hajjaj gave about student stipends প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে যে নতুন নির্দেশনা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, যাচাই ও অনুমোদন সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উপজেলা বা থানাধীন সব বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য ডিআর আকারে পিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এ সময় পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করতে হবে।

নির্দেশনায় বলা করা হয়ছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৮ থেকে ১০ মার্চের মধ্যে পরীক্ষার্থীদের তথ্য পিইএমআইএস সিস্টেমে এন্ট্রি সম্পন্ন করবে। এরপর তথ্য যাচাই করে তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিইও বা সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিপিইও) আইডিতে পাঠাতে হবে।

এন্ট্রিকৃত তথ্য পাওয়ার পর ইউপিইও / এটিপিইও কর্তৃক তা যাচাই করা হবে। প্রয়োজনে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত দেওয়া হবে এবং বিদ্যালয় কর্তৃক সংশোধিত তথ্য পুনরায় যাচাই করে অনুমোদনের জন্য পাঠানো হবে।

পরবর্তীতে ইউপিইও / এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থীদের তথ্যের সঠিকতা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ প্রক্রিয়াও ৮ থেকে ১১ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য সঠিকভাবে এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট