1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale? স্মার্ট প্রাথমিক শিক্ষা: রূপান্তরের ১৩টি ‘ঐতিহাসিক’ প্রকল্প ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে/What percentage of teachers’ basic salary will increase in the 9th pay scale? অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা/Unmarried people have higher risk of cancer: Study পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার/Government takes another step towards implementing 9th pay scale পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/The latest news about pay scales

সিলেবাস শেষ করতে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের/Ministry orders additional classes in madrasas to complete syllabus

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পবিত্র রমজানের দীর্ঘ ছুটির কারণে পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ পাঠ্যসূচি (সিলেবাস) শেষ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মপরিকল্পনার কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একটি বাস্তবসম্মত ও পূর্ণ পাঠ্যসূচি সমাপন কর্মপরিকল্পনা এবং কর্মকৌশল প্রণয়ন করতে হবে। এই পরিকল্পনাটি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তা তদারকি ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে মন্ত্রণালয়কে নিয়মিত অবহিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি (১ রমজান) থেকে ছুটি শুরু হওয়ায় নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। দীর্ঘ এই ছুটির ফলে পাঠ্যসূচিতে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রতিষ্ঠান খোলার পর অতিরিক্ত ক্লাস নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এই নির্দেশনা বাস্তবায়নে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এই নির্দেশনাটি অবিলম্বে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।The Daily Campus

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট