1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale? স্মার্ট প্রাথমিক শিক্ষা: রূপান্তরের ১৩টি ‘ঐতিহাসিক’ প্রকল্প ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে/What percentage of teachers’ basic salary will increase in the 9th pay scale? অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা/Unmarried people have higher risk of cancer: Study পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার/Government takes another step towards implementing 9th pay scale পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/The latest news about pay scales

শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী/What the Education Minister said in Parliament about teacher transfers

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী/What the Education Minister said in Parliament about teacher transfers

শিক্ষকদের বদলি ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলি প্রক্রিয়ায় কম্পিউটারভিত্তিক ব্যবস্থায় কিছু সংরক্ষণ নীতি যুক্ত করা দরকার। বিষয়টি তারা পর্যালোচনা করেছেন এবং কীভাবে নির্ধারিত অ্যালোকেশনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার কিছু শিক্ষক রাখা যাবে, পাশাপাশি সীমিত সংখ্যক বাইরে থেকে আসা শিক্ষক অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে প্রোগ্রামে পরিবর্তন আনার জন্য ইতোমধ্যে আলোচনা হয়েছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অতীতে প্রাথমিক শিক্ষকদের নির্দিষ্ট এলাকার বাইরে বদলির সুযোগ ছিল না। পরবর্তীতে পূর্ববর্তী সরকার বদলি ব্যবস্থাকে কম্পিউটারাইজড করে একটি নির্ধারিত নির্দেশনার ভিত্তিতে স্থানান্তর প্রক্রিয়া চালু করে। সেই নিয়ম অনুযায়ীই বর্তমানে বদলি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সাভার যেহেতু ঢাকার অংশ, তাই সারা দেশের অনেক শিক্ষক সুযোগ পেলেই ঢাকা শহর বা জেলা শহরে বদলি হতে আগ্রহী হন। এ কারণে বদলি প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।/দৈনিক জনকণ্ঠ/

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট