1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আয়কর রিটার্নের শেষ দিন মঙ্গলবার, যেভাবে সময় বাড়াবেন/Last day for income tax return is Tuesday, how to extend the time পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই মানতে হবে যেসব জরুরি নির্দেশনা/Important instructions to follow before all educational institutions open পে স্কেলের বাজেট ব্যয় হচ্ছে যেসব খাতে/The budget for the pay scale is being spent on the following sectors: পে-স্কেল নিয়ে নতুন কর্মসূচি আসছে/New program coming with pay scale ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, বিদ্যুৎ বিল কমাবেন যেভাবে/If you are using an electric stove, how to reduce your electricity bill ঘুম থেকে উঠলেই মাথা ভার লাগে, এটা কীসের ইঙ্গিত?What does it mean if your head feels heavy when you wake up? ১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এমপিও শিক্ষক, মেম্বার-কাউন্সিলরসহ যারা/Primary school committee to have 12 members: MPO teachers, members-councillors and others get places সিলেবাস শেষ করতে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাসের নির্দেশ মন্ত্রণালয়ের/Ministry orders additional classes in madrasas to complete syllabus এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা/New instructions from the Education Board regarding SSC exams

আয়কর রিটার্নের শেষ দিন মঙ্গলবার, যেভাবে সময় বাড়াবেন/Last day for income tax return is Tuesday, how to extend the time

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
আয়কর রিটার্নের শেষ দিন মঙ্গলবার, যেভাবে সময় বাড়াবেন/Last day for income tax return is Tuesday, how to extend the time

আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্ললবার (৩১ মার্চ)। আয়কর রিটার্ন ঘরে বসে অনলাইনে দিতে পারবেন। কোনো কাগজপত্র লাগলে আজই সংগ্রহ করতে হবে। কেউ জমা না দিতে চাইলে সময় বাড়িয়ে নিতে পারেন।

করদাতারা ৩১ মার্চের আগে আবেদন করলে সংশ্লিষ্ট করলে কমিশনার রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। এর কোনোটি না করলে গুনতে হবে জরিমানা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, বর্তমানে দেশের প্রায় এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারী ব্যক্তিদের রিটার্ন দিতে হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবানুযায়ী, এখনো পর্যন্ত ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। ৫০ লাখের বেশি করদাতা অনলাইনে নিবন্ধন নিয়েছেন।

অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন ও সময় বাড়াবেন যেভাবে-

কীভাবে সময় বাড়াবেন?
৩১ মার্চের মধ্যে করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

অনলাইনে জমা দেওয়া করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা বাতিল করবেন।

করদাতার সময় বৃদ্ধির আবেদন গ্রহণ করলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

অনলাইনে দেবেন কীভাবে?
সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নেওয়ার জন্য একটি নিবন্ধিত মোবাইল ফোন নম্বর লাগবে। যারা দেশের বাইরে থাকেন, তাদের ই–মেইলের মাধ্যমে নিবন্ধনের ওটিপি দেওয়া হয়।

নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় আয়কর ফরমের বিভিন্ন অংশ পূরণ করতে হয়। বছরে আয়–ব্যয়ের হিসাব দিতে হয়। এরপর করমুক্ত আয়সীমা বাদ দিয়ে করের হিসাব করতে হবে। যদি বিনিয়োগজনিত কর রেয়াত পাওয়া যায়, তাও গণনায় আনতে হবে। এ ছাড়া কোনো খাতে করছাড় থাকলেও তা বিবেচনায় আনবেন।

আয়–ব্যয়ের পাশাপাশি সম্পদের বিবরণীও দিতে হবে। এ জন্য ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকতে হবে। বাড়ি–গাড়ি থাকলেও সম্পদের বিবরণী দেওয়া লাগবে।

অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।

news24bd

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট