1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale? স্মার্ট প্রাথমিক শিক্ষা: রূপান্তরের ১৩টি ‘ঐতিহাসিক’ প্রকল্প ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে/What percentage of teachers’ basic salary will increase in the 9th pay scale? অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা/Unmarried people have higher risk of cancer: Study পে-স্কেল বাস্তবায়নে ১০ দফা দাবি উত্থাপন/10-point demands raised for implementation of pay scale নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার/Government takes another step towards implementing 9th pay scale পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল/The latest news about pay scales

ইফতার থেকে সেহরি পর্যন্ত কতটুকু পানি পান ভালো? নিয়ম জানালেন পুষ্টিবিদ/How much water should you drink from iftar to sehri? Nutritionist reveals rules

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
Nutritionistইফতার থেকে সেহরি পর্যন্ত কতটুকু পানি পান ভালো? নিয়ম জানালেন পুষ্টিবিদ/How much water should you drink from iftar to sehri? Nutritionist reveals rules

 

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায় পানি। সেহরি শেষে দীর্ঘ সময় না খেয়ে-না পান করে থাকার কারণে শরীরে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষ করে এ বছর রমজান এসেছে শীতের শেষভাগ ও গ্রীষ্মের শুরুর প্রেক্ষাপটে। রাতে কোথাও হালকা শীত থাকলেও দিনে শহর-গ্রাম উভয় জায়গাতেই বাড়ছে গরমের তাপমাত্রা। ফলে তৃষ্ণা, ক্লান্তি ও ডিহাইড্রেশনের আশঙ্কা আরও বেশি।

এ অবস্থায় ইফতার থেকে সেহরি পর্যন্ত কীভাবে পানি পান করলে শরীর সুস্থ ও সতেজ থাকবে, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এ বিষয়ে একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গে কথা বলেছেন রাজধানীর মিরপুরভিত্তিক নিউট্রিলার্নবিডির নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট পুষ্টিবিদ রোকসানা তনু।
তিনি জানান, রমজানে শরীরকে হাইড্রেট রাখতে ইফতার থেকে সেহরির মধ্যে প্রায় ১০ থেকে ১২ গ্লাস, অর্থাৎ আনুমানিক ২ থেকে ৩ লিটার তরল গ্রহণ করা যেতে পারে। তবে একসঙ্গে অনেক পানি পান না করে অল্প অল্প করে বিরতি দিয়ে পান করাই ভালো। এতে শরীর সহজে পানি শোষণ করতে পারে এবং অস্বস্তি কম হয়।

কী এই ৪-২-২-২ প্যাটার্ন?

রমজানে পানি পানের ক্ষেত্রে তিনি একটি সহজ নিয়ম অনুসরণের পরামর্শ দেন, যাকে তিনি বলেন ৪-২-২-২ প্যাটার্ন।

এই প্যাটার্ন অনুযায়ী, ইফতারের সময় ৪ গ্লাস পানি, মাগরিবের পর ২ গ্লাস, রাতের খাবারের পর ২ গ্লাস এবং সাহরির সময় ২ গ্লাস পানি পান করা ভালো। তনু বলেন, এই নিয়ম মেনে ধাপে ধাপে পানি পান করলে শরীর দীর্ঘ সময় হাইড্রেট থাকে।

কেন গুরুত্বপূর্ণ সঠিকভাবে পানি পান?

রোকসানা তনুর মতে, পর্যাপ্ত পানি পান করলে রোজার সময় মাথাব্যথা, মাথা ঘোরা এবং অতিরিক্ত ক্লান্তি কিছুটা কমে আসতে পারে। এছাড়া শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, হজম প্রক্রিয়া ঠিক রাখা এবং ত্বক ও কিডনির সুস্থতার জন্যও পানি অপরিহার্য।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট