1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিকের শিক্ষকরা কি ফ্রি ছুটি পান নাকি টাকা দিয়ে ছুটি কিনে নেন? প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা/Emergency instructions for primary schools/ নতুন জাতীয় পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ/Possible salary grades of the new national pay scale revealed প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলো মন্ত্রণালয়/Ministry warns primary teachers against using Facebook ইসলামে মায়ের মর্যাদা/The status of the mother in Islam নতুন পে-স্কেলে বাড়ছে বিশেষ ভাতা/Special allowances are increasing in the new pay scale নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত ধরা হয়েছে/What is the minimum and maximum salary in the ninth pay scale? স্মার্ট প্রাথমিক শিক্ষা: রূপান্তরের ১৩টি ‘ঐতিহাসিক’ প্রকল্প ঘরের যে ৪ জায়গায় রাউটার রাখলে ইন্টারনেটের গতি কমে যায়/4 places in the house where placing a router slows down internet speed নবম পে স্কেলে শিক্ষকদের মূল বেতনের কত শতাংশ বাড়বে/What percentage of teachers’ basic salary will increase in the 9th pay scale?

স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত/New decision on MPO applications of school and college teachers

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে
স্কুল-কলেজের শিক্ষকদের এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত/New decision on MPO applications of school and college teachers
এমপিওভুক্ত শিক্ষকরা জানুয়ারির বেতন পাবেন ১০ ফেব্রুয়ারি/Teachers under MPO will receive January salary on February 10

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগে বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন করতে হত প্রতি জোড় মাসে। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বিজোড় মাসে এমপিও আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মাউশির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা বিজোড় মাসে এমপিওর আবেদন করবেন। চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করা যাবে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।’

স্কুল-কলেজে নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোড় মাসে এমপিও আবেদন করতে হত। প্রতি মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এ আবেদন সাবমিট করতে হয়। পরবর্তীতে উপজেলা এবং জেলা শিক্ষা অফিস ফাইল মাউশির আঞ্চলিক কার্যালয়ে ফরোয়ার্ড করেন। আঞ্চলিক কার্যালয় মাউশির ইএমআইএস সেলে আবেদন পাঠালে সভা করে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন থেকে বিজোড় মাসেও এমপিও আবেদন করা যাবে।সূত্রঃnews24bd

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট