1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিতরা কখন ও কিভাবে আদায় করতে হবে?When and how should Fitra be paid? বিদ্যালয় পরিদর্শনে কড়া নির্দেশনা শিক্ষা অধিদপ্তরের/Education Department issues strict guidelines for school inspections চার্জার প্লাগে সারাক্ষণ লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ বিল বাড়ে?Does leaving the charger plugged in all the time increase your electricity bill? কিছু পরিবারে কেন ছেলে সন্তান বেশি হয় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে যে নতুন নির্দেশনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে র‍্যাংকিং, যেভাবে নির্ধারণ হবে /Rankings are being introduced in the country’s educational institutions, how will the applause be determined? সংক্ষিপ্ত বা কম নম্বরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার দাবি নাকচ শিক্ষামন্ত্রীর/Education Minister rejects demand for shortened or lower-scoring primary scholarship exams এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের বডি সার্চ করা হবে: শিক্ষামন্ত্রী/Body searches of candidates will be conducted upon entering SSC exam centers: Education Minister পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশে কর্মচারীদের ৫ যুক্তি/5 arguments of employees against pay scale announcement and gazette publication সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale

বিদ্যালয় পরিদর্শনে কড়া নির্দেশনা শিক্ষা অধিদপ্তরের/Education Department issues strict guidelines for school inspections

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change

সব উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব ইউপিটিসির ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিখন–শেখানো কার্যক্রমের উন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ জন্য ইউপিটিসির ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রতি মাসে কমপক্ষে ১০টি বিদ্যালয় নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের পর প্রস্তুত করা প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনেক কর্মকর্তার ২০২৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসের পরিদর্শন প্রতিবেদন এখনো দপ্তরে জমা পড়েনি। যেসব প্রতিবেদন পাওয়া গেছে, তার মধ্যে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পরিদর্শন নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী করা হয়নি।

এছাড়া কিছু প্রতিবেদনে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে ঘাটতি কিংবা মাঝে মাঝে পাঠ পরিকল্পনার ব্যবহার—এ ধরনের মন্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। অনেক ক্ষেত্রে প্রতিবেদনে বাংলা বানানের ব্যবহারে অসচেতনতাও লক্ষ্য করা গেছে।

এ পরিস্থিতিতে অধিদপ্তর সূত্রোক্ত চিঠির নির্দেশনা অনুসরণ করে যথাযথভাবে বিদ্যালয় পরিদর্শন সম্পন্ন করার এবং প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে হার্ডকপি আকারে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট