
পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষা অফিসগুলো চলছে পরিবর্তিত সময়সূচিতে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকছে অফিসগুলো। যেখানে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি রয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে জানা যায়, পবিত্র রমজান মাসে সাহরী ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে জনপ্রসাশন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।