1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন- এটা হতে পারে না: ড. মিলন/Teachers will leave the classroom and protest – this cannot happen: Dr. Milon

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন- এটা হতে পারে না: ড. মিলন/Teachers will leave the classroom and protest - this cannot happen: Dr. Milon

শিক্ষকদের উদ্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আপনারা শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন- এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার সেভাবে আসবে আমরা সেগুলো অ্যাড্রেস করবো। আমি আশাকরি তারা আমাদের মেসেজ পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন, সেভাবে তারা কাজ করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী হিসেবে কর্মদিবসের দ্বিতীয় দিনে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
এসময় মন্ত্রী ড. মিলন বলেন, রাজপথ দখল করে দাবি-দাওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই। আমরা দাবি-দাওয়া আদায় করতে করতে এ পর্যন্ত এসেছি। আমরা জানি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না। কারণ শিক্ষকরা জাতি গড়ার কারিগর।

এসময় মন্ত্রী ড. মিলন আরো বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সে সময় প্রথম আলোর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেসক্লাবে প্রেস করফারেন্স করে ওই শামীমা বিনতে রহমানের সামনেই বলেছিলাম আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব স্মরণ করিয়ে দিচ্ছি এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, আমাদের ভিশন নির্বাচনি ইশতেহারে ছিলো। সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, প্রশ্নপত্র হয়েছে সেটা বণ্টনে কোনো ঝামেলা না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি।

তিনি বলেন আমি যখন প্রথম দায়িত্ব পেয়েছিলাম তখন বরিশাল শিক্ষা বোর্ড বানিয়েছিলাম। চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের অধ্যক্ষকে। শিক্ষা প্রশাসনে এসে সে বললো আমি নাকি ট্যাডিশন ব্রেক করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট