1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করবেন- এটা হতে পারে না: ড. মিলন/Teachers will leave the classroom and protest - this cannot happen: Dr. Milon

 

শিক্ষকদের আশ্বস্ত করে নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে আর রাজপথে আসতে হবে না। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন ‘আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না।’

আজ রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা জানান। এ সময় ঐক্যজোটের পক্ষ থেকে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান ও সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগসহ বিভিন্ন রকম অভিযোগের কথা জানান তিনি।
এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, অবসর ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা, শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করা, এনটিআরসিএর নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
শিক্ষকদের বেতন স্কেল ও উৎসব ভাতার দাবি প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, ঈদ বোনাস (উৎসব ভাতা) ছিল ২৫ শতাংশ। ১৭ বছর পর এই বোনাস অন্তর্বর্তী সরকার ২৫ থেকে ৫০ শতাংশ করেছে। তিনি বলেন ‘শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, বিষয়গুলো বাজেট বরাদ্দের সঙ্গে সম্পর্কিত। এগুলো আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। যেহেতু এটি নতুন বাজেট নয়, তারপর এগুলো কার্যকর করতে সময় লাগবে।’

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএ আমার একক কষ্টের ফসল ছিল। এখন এটার পরিবর্তন হয়েছে। আমরা বুঝে দেখব, রিভিউ করে দেখব, কোন কোন জায়গায় আবার আমাদের এটা রিসেক্ট (পুনর্গঠন বা সংস্কার) করতে হবে।’

জেলা শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষকদের আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে এহছানুল হক মিলন বলেন, ‘আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ৬৪ জেলায় একজনও সৎ লোক নেই। এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ। ঠিক আছে, প্রতিমন্ত্রীও বললেন আর আমার রেকর্ডটা আপনারা জানেন, আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রীও করেন না। আমরা দুজন শপথ করেছি, দুর্নীতি করব না। কিন্তু আমাদের আরেকটা শপথ আছে, করতে দেব না।’

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে বসা আমাদের এজেন্ডায় আছে। আমরা আস্তে আস্তে এসব নিয়ে বসব।’

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে রাজনীতিকরণ ও দুর্নীতি করতে দেওয়া হবে না।প্রথম আলো

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট