1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের বডি সার্চ করা হবে: শিক্ষামন্ত্রী/Body searches of candidates will be conducted upon entering SSC exam centers: Education Minister পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশে কর্মচারীদের ৫ যুক্তি/5 arguments of employees against pay scale announcement and gazette publication সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister

মাদারগঞ্জে টানা তৃতীয় দিনেও উপজেলা পরিষদ ঘেরাও/Upazila Parishad under siege for third consecutive day in Madarganj

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতিতে জমা করা অর্থ ফেরতের দাবিতে তৃতীয় দিনেও মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভে করেছে শত শত গ্রাহক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই উপজেলা পরিষদ ঘেরাও করে অবস্থান নেন ভুক্তভোগী আমানতকারীরা। এক পর্যায়ে মূল ফটকে বসে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ অন্তত ২৯টি সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। প্রশাসনিক সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ সেবা প্রত্যাশীরা।

এর আগে গত মঙ্গলবার সকাল থেকে শত শত গ্রাহক উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে এ অফিস ঘেরাও শুরু করেন। এর আগে বুধবার এবং সর্বশেষ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা গেছে তাদের।

সমিতির অর্থ উদ্ধার সহায়তা কমিটির আহ্বায়ক শিবলুল বারী বলেন, দুই বছর ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েছি, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফেরা ফিরবো না।
কমিটির সদস্য সোনা মোল্লা জানান, অনেকে সন্তানদের স্কুল ফি দিতে পারছে না, চিকিৎসাও করাতে পারছে না। কয়েকজন গ্রাহক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, প্রতারণার অভিযোগে থাকা প্রতিষ্ঠানের মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের আইনি ক্ষমতা সীমিত হলেও আমরা তদারকি চালিয়ে যাচ্ছি।

প্রতারিত গ্রাহক মাহবুবুর রহমান রতন জানান, যতদিন না আমানতের অর্থ ফেরত দেওয়া হবে, ততদিন আন্দোলন চলবে। প্রশাসনের প্রতি তাদের আহ্বান দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের অর্থ ও আস্থা ফিরিয়ে আনা হোক।

উল্লেখ্য, মাদারগঞ্জ উপজেলায় ১৭ সমবায় সমিতি গ্রাহকদের উচ্চ সুদের লোভ দেখিয়ে এই অঞ্চলের ৩৫ হাজার গ্রাহকের প্রায় ১৫শ কোটি টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে গা ঢাকা দেয় বলে অভিযোগ দীর্ঘ দিনের। এ নিয়ে এর আগে বিভিন্ন কর্মসূচি পালিত হলেও বিষয়টি সমাধান হয়নি। সর্বশেষ গত তিন দিন ধরে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।/ইত্তেফাক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট