1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

আরটিজিএস লেনদেন হবে নতুন সূচিতে/RTGS transactions will be on a new schedule

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
জেনে নিন বর্তমানে কোন কোন ব্যাংকে টাকা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে/Find out which banks may be risky to keep money in at present.

তাৎক্ষণিক অর্থপরিশোধ নিষ্পত্তি করতে বাংলাদেশ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (বিডি-আরটিজিএস) ব্যবস্থার নতুন সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচিতে এ ব্যবস্থায় সাধারণ গ্রাহক পর্যায়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্থানীয় মুদ্রায় এবং বিকাল ৪টা পর্যন্ত বৈদেশিক মুদ্রায় অর্থ স্থানান্তর করা যাবে। অন্যদিকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের (আন্তঃব্যাংক) তহবিল স্থানান্তর করা যাবে স্থানীয় মুদ্রায় সকাল ১০টা থেকে বিকালে ৫টা ১৫ মিনিট পর্যন্ত ও বৈদেশিক মুদ্রায় বেলা সাড়ে ৪টা পর্যন্ত।
আগামী ৫ অক্টোবর থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া নতুন এই সূচিতে আরটিজিএস ব্যবস্থায় লেনদেন করা যাবে। নতুন এই সূচি ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটাতে এবং ইলেকট্রনিক মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার করতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরিটিজিএসের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আরেক ব্যাংকের সঙ্গে অর্থ লেনদেন করতে পারেন। এ পদ্ধতি ব্যবহার করে আমদানি করা পণ্যর শুল্কও পরিশোধ করা যায়।
কোনো ঊর্ধ্বসীমা না থাকলেও সর্বনিম্ন ১ লাখ টাকা লেনদেন করা যায় আরটিজিএস ব্যবহার করে। প্রতিটি লেনদেনের বিপরীতে ব্যাংকগুলো ১০০ টাকা সেবা ফি কেটে নেয়। লেনদেন ব্যবস্থা অনলাইন পদ্ধতিতে আনাতে ২০১৫ সালের সেপ্টেম্বরে আরটিজিএস সিস্টেম নীতিমালা প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। ঐ বছরের ২৯ অক্টোবর দেশে প্রথমবারের মতো আরটিজিএস চালু করা হয়। শুরুতে শুধু বাণিজ্যিক ব্যাংকগুলো এই ব্যবস্থায় যুক্ত থাকলেও ২০২২ সালের মে মাস থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) আরটিজিএস এর আওতায় আনা হয়। একই বছরের সেপ্টেম্বর মাসে আরটিজিএস ব্যবস্থায় বৈদেশিক মুদ্রা লেনদেন চালু হয়।

বর্তমানে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ১১ হাজার ২৩১টি শাখা আরটিজিএসে সংযুক্ত রয়েছে। দিন রাত চব্বিশ ঘণ্টা নিরবচ্ছিন্ন লেনদেন চালু করতে আরটিজিএস এর নতুন সংস্করণ ‘নেক্সট জেনারেশন আরটিজিএস’ ব্যবস্থা চালু করার প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত ৪ থেকে ৬ লাখ টাকায় আরটিজিএস সফটওয়‍্যার যুক্ত করা যায়। সফটওয়‍্যার নির্মাতা প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন ফি ও সার্ভিস চার্জ বাবদ বার্ষিক সর্বোচ্চ ১ লাখ টাকা নেয়।সূত্রঃইত্তেফাক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট