1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

জীবনে সফল হতে হলে যেসব অভ্যাস পরিবর্তন করা জরুরি/Habits that need to be changed to be successful in life

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্কুলে সবার প্রথম হওয়া সম্ভব নয় এবং পড়াশোনায় ভালো ফল পেলেও তা জীবনে সফল হওয়ার নিশ্চয়তা নয়। রেজাল্ট ভালো হলেও যে কেউ ভালো মানুষ হবে বা জীবনে সফল হবে, এমন কোনো কথা নেই। জীবন সফল করতে গেলে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, অন্যথায় সব পরিশ্রমই বৃথা যেতে পারে। তাই কিশোর বয়স থেকেই কিছু অভ্যাস জীবনের অংশ করে তুলুন এবং কিছু অভ্যাসকে পরিত্যাগ করুন।
চলুন, জেনে নিই কোন অভ্যাসগুলো বাদ দেওয়া উচিত।
অগোছালো জীবন
অগোছালো জীবন পড়াশোনায় বা যেকোনো কাজ বাঁধা সৃষ্টি করতে পারে। যদি আপনার কাজের পরিবেশ গোছানো না থাকে, মনও শান্ত থাকে না। বইখাতা, জামাকাপড় গোছানো থাকলে কাজের প্রতি আগ্রহ ও এনার্জি বাড়ে।
তাই রুটিন মেনে চলুন। রুটিন জীবন অনেক সহজ করে দেয় এবং স্ট্রেস কমায়।
লক্ষ্যহীন থাকা
লক্ষ্যহীন জীবন পরিচালনা করা কঠিন। পড়াশোনাতেও এটি সমস্যা হতে পারে।
তাই ছোট ছোট লক্ষ্য স্থির করে সেগুলির দিকে এগিয়ে যান। এতে আপনি নিজের দক্ষতা বুঝতে পারবেন এবং আত্মবিশ্বাস বাড়বে। জীবন সুন্দর হয়ে উঠবে।
পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
অবিরত পড়াশোনা বা যেকোনো কাজের জন্য নিজের শরীরকে অবহেলা করবেন না। ঘন্টাব্যাপী কাজের মধ্যে ৫-৬ ঘণ্টা ঘুমালেও শরীর সঠিকভাবে কাজ করতে পারে না।
ভালো ফল পেতে হলে দিনে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। এই ঘুম শরীরকে সুস্থ রাখে, মনকে সতেজ রাখে এবং কাজের প্রতি মনোযোগ বজায় থাকে।
সূত্র: এই সময়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট