1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত/High Court order to keep high schools closed during Ramadan suspended হাইকোর্টের নির্দেশনা মেনে কি রমজানে স্কুল বন্ধ? যা বলছে মন্ত্রণালয়/Are schools closed during Ramadan in accordance with High Court directives? What the ministry says পে স্কেল: কমিটির প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়/Pay Scale: First meeting of the committee, issues discussed ফ্রিজে মাছ কতদিন রাখা নিরাপদ?How long is it safe to keep fish in the fridge? বিয়ের পর কেন ওজন বাড়ে/Why do people gain weight after marriage? প্রাথমিকের ৯০ শিক্ষককে গোপনে বদলি করছে মন্ত্রণালয় /Ministry secretly transfers 90 primary school teachers নতুন ভাইরাস কাবু করছে শিশুদের, সতর্ক করলেন চিকিৎসক/New virus is overpowering children, doctor warns হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে করণীয়/What to do for knee ligament injuries রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি/Planned preparations are needed to preserve the sanctity of Ramadan ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ/Final results of 46th BCS announced

রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত/High Court order to keep high schools closed during Ramadan suspended

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত/High Court order to keep high schools closed during Ramadan suspended রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত/High Court order to keep high schools closed during Ramadan suspended

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

উল্লেখ্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
এর আগে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট