1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

ফ্রিজে মাছ কতদিন রাখা নিরাপদ?How long is it safe to keep fish in the fridge?

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

ব্যস্ত জীবনে রেফ্রিজারেটর আমাদের রান্নাঘরের এক অপরিহার্য সহায়ক। এটি খাবার দীর্ঘ সময় ভালো রাখতে সাহায্য করে এবং প্রতিদিন বাজার করার ঝামেলা কমায়। তবে অনেকের মধ্যেই একটি সাধারণ প্রশ্ন থাকে—ফ্রিজে রাখা মাছ কতদিন নিরাপদ থাকে এবং কত সময়ের মধ্যে তা রান্না করা উচিত। সঠিকভাবে সংরক্ষণ না করলে মাছ দ্রুত নষ্ট হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
মাছ সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ঠিকভাবে প্যাকিং করা। বাজার থেকে আনার পর মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর এয়ারটাইট প্লাস্টিক ব্যাগে ভরে শক্ত করে মুখ বন্ধ করে রাখতে হবে, যাতে বাতাস ঢুকতে না পারে। এতে মাছের মান ভালো থাকে এবং দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা কমে। বরফযুক্ত ঠাণ্ডা পরিবেশে মাছ তুলনামূলকভাবে বেশি সময় টাটকা থাকে।

তাজা মাছ সাধারণত অল্প সময়ের মধ্যেই ব্যবহার করা ভালো। ছোট মাছ বা সামুদ্রিক খাবার যেমন চিংড়ি, স্কুইড বা স্ক্যালপ ফ্রিজে এক থেকে দুই দিন নিরাপদ থাকে। বড় আকারের মাছ যেমন টুনা, স্যামন বা ট্রাউট তিন থেকে পাঁচ দিনের মধ্যে রান্না করা উচিত। তবে তেলযুক্ত মাছ যেমন ম্যাকারেল বা সার্ডিন তিন দিনের বেশি রাখলে মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
যদি দুই দিনের মধ্যে মাছ রান্না করার পরিকল্পনা না থাকে, তাহলে ফ্রিজারের সাহায্য নেওয়াই ভালো। ফ্রিজারে রাখার আগে মাছ ফ্রিজার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েলে ভালোভাবে মুড়ে শক্ত করে সিল করতে হবে। ব্যবহার করার সময় হঠাৎ করে বাইরে না রেখে ধীরে ধীরে গলানো উত্তম, যেমন রান্নার আগের রাতে ফ্রিজের নিচের তাকেই রেখে দেওয়া।

রান্না করা মাছও দীর্ঘদিন সংরক্ষণ করা নিরাপদ নয়। সাধারণভাবে রান্না করা মাছ ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকে। এর বেশি সময় রাখলে স্বাদ ও দৈনিক জনকণ্ঠ পুষ্টিগুণ কমে যায় এবং খাদ্যজনিত সমস্যার আশঙ্কা বেড়ে যায়।

সঠিকভাবে হিমায়িত করলে মাছের প্রোটিন, চর্বি এবং ভিটামিন এ ও ডি নষ্ট হয় না, যদিও স্বাদ ও টেক্সচারে সামান্য পরিবর্তন আসতে পারে। তবে একবার গলে যাওয়া মাছ আবার ফ্রিজে রাখা উচিত নয়, কারণ এতে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় এবং খাবার অনিরাপদ হয়ে ওঠে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরুতেই ভালো ও তাজা মাছ কেনা। তাজা মাছের রং উজ্জ্বল থাকে, গন্ধ স্বাভাবিক হয় এবং মাংস আর্দ্র ও টানটান লাগে। ধূসর রঙের, নিস্তেজ বা শুকনো মাছ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সঠিকভাবে সংরক্ষণ করলে তাজা ও হিমায়িত উভয় ধরনের মাছই নিরাপদ এবং পুষ্টিকর থাকে।
/ দৈনিক জনকণ্ঠ /

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট