1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের নির্দেশনা মেনে কি রমজানে স্কুল বন্ধ? যা বলছে মন্ত্রণালয়/Are schools closed during Ramadan in accordance with High Court directives? What the ministry says পে স্কেল: কমিটির প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়/Pay Scale: First meeting of the committee, issues discussed ফ্রিজে মাছ কতদিন রাখা নিরাপদ?How long is it safe to keep fish in the fridge? বিয়ের পর কেন ওজন বাড়ে/Why do people gain weight after marriage? প্রাথমিকের ৯০ শিক্ষককে গোপনে বদলি করছে মন্ত্রণালয় /Ministry secretly transfers 90 primary school teachers নতুন ভাইরাস কাবু করছে শিশুদের, সতর্ক করলেন চিকিৎসক/New virus is overpowering children, doctor warns হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে করণীয়/What to do for knee ligament injuries রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি/Planned preparations are needed to preserve the sanctity of Ramadan ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ/Final results of 46th BCS announced দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি/5-day holiday in all educational institutions of the country

হাইকোর্টের নির্দেশনা মেনে কি রমজানে স্কুল বন্ধ? যা বলছে মন্ত্রণালয়/Are schools closed during Ramadan in accordance with High Court directives? What the ministry says

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করা নিয়ে রুল/Rule on promotion of Upazila Assistant Education Officers to 9th grade/

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের এ নির্দেশনা মেনে রমজানে স্কুল বন্ধ থাকবে নাকি নির্দেশনার বিপক্ষে আপিল করা হবে তা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনার বিষয়টি তারা অবগত। তবে নির্দেশনার বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আগামীকাল সোমবার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর নিজেদের অবস্থান জানাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক) সাইদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ছুটির বিষয়ে আগামীকাল আমরা আলোচনা করব। এর আগে এ বিষয়ে কিছু বলা সম্ভব না।’

এর আগে রবিবার দুপুরে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন স্কুলে যাতায়াত করে, ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্টের সম্মুখীন হয়ে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার সম্ভাব্না দেখা দেয়। যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র জানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়, যা কারও কাম্য নয়। নোটিশের জবাব না পাওয়ায় এ রিট দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট