1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের নির্দেশনা মেনে কি রমজানে স্কুল বন্ধ? যা বলছে মন্ত্রণালয়/Are schools closed during Ramadan in accordance with High Court directives? What the ministry says পে স্কেল: কমিটির প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়/Pay Scale: First meeting of the committee, issues discussed ফ্রিজে মাছ কতদিন রাখা নিরাপদ?How long is it safe to keep fish in the fridge? বিয়ের পর কেন ওজন বাড়ে/Why do people gain weight after marriage? প্রাথমিকের ৯০ শিক্ষককে গোপনে বদলি করছে মন্ত্রণালয় /Ministry secretly transfers 90 primary school teachers নতুন ভাইরাস কাবু করছে শিশুদের, সতর্ক করলেন চিকিৎসক/New virus is overpowering children, doctor warns হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে করণীয়/What to do for knee ligament injuries রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি/Planned preparations are needed to preserve the sanctity of Ramadan ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ/Final results of 46th BCS announced দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি/5-day holiday in all educational institutions of the country

পে স্কেল: কমিটির প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়/Pay Scale: First meeting of the committee, issues discussed

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?/The pay scale will be effective in January, what is the minimum and maximum salary?

পে স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশের জন্য এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদনের জন্য সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।

তৎকালীন মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে গঠন করা এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

এ কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। সেই কাজের জন্যই প্রথম বৈঠকে বসেন কমিটির সদস্যরা।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট