1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন/Is it good or bad to sleep wearing socks on a winter night? Find out/

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
শীতের রাতে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন/Is it good or bad to sleep wearing socks on a winter night? Find out/

 

শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে রাতের ঘুমেও প্রভাব পড়ছে। কম্বলের ভেতর ঢুকেও অনেকের পা ঠান্ডা হয়ে থাকে, ঘুম আসতে চায় না। তখন বাধ্য হয়েই কেউ কেউ মোজা পরে ঘুমান। আবার কারও কাছে বিষয়টি অভ্যাসে পরিণত হয়েছে— মোজা না পরলে নাকি ঘুমই আসে না। অথচ ছোটবেলা থেকেই অনেকেই মা-বাবার মুখে শুনে এসেছেন, “মোজা পরে ঘুমাস না।” তখন এর কারণ বোঝার সুযোগ হয়নি। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি মোজা পরে ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নাকি উপকারী?

বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মোজা পরে ঘুমানো উপকারী হতে পারে। তবে নিয়মিত কিংবা ভুলভাবে এই অভ্যাস চালু থাকলে তা শরীরের জন্য ক্ষতির কারণও হতে পারে। তাই শীতের রাতে মোজা পরে ঘুমানোর আগে এর ভালো-মন্দ দিক জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কেন অনেক ক্ষেত্রে মোজা পরে ঘুমানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়—

১. রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটতে পারে

অনেকের ধারণা, মোজা পরে ঘুমালে পায়ে রক্ত চলাচল ভালো হয়। বাস্তবে বিষয়টি সব সময় এমন নয়। বিশেষ করে যদি মোজাটি খুব টাইট হয়, তাহলে উল্টো পায়ের রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় টাইট মোজা পরে থাকলে শিরা-উপশিরায় চাপ পড়ে, যা অস্বস্তি বা ব্যথার কারণ হতে পারে। তাই পা ঠান্ডা হলে দিনের বেলায় ব্যবহৃত টাইট মোজার বদলে ঢিলেঢালা ‘বেড সক্স’ ব্যবহার করাই ভালো।

২. ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ায়

নাইলন বা সিনথেটিক কাপড়ের মোজা ত্বকের জন্য মোটেও উপযোগী নয়। এসব মোজা বাতাস চলাচলে বাধা দেয়, ফলে পায়ে ঘাম জমে যায়। এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এর ফল হিসেবে চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন কিংবা দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ঘুমানোর সময় মোজা পরতেই হলে তুলা দিয়ে তৈরি, বাতাস চলাচলযোগ্য মোজা বেছে নেওয়াই নিরাপদ।

৩. শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে

ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবেই তাপমাত্রা কিছুটা কমিয়ে আনে, যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয়। কিন্তু মোজা পরে ঘুমালে বিশেষ করে যদি মোজাটি মোটা বা বাতাস চলাচলহীন হয়, তাহলে শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এতে ঘুম ব্যাহত হয় এবং শরীর প্রয়োজনীয় বিশ্রাম নিতে পারে না।

৪. আরামদায়ক ঘুমে বাধা সৃষ্টি করে

টাইট বা অস্বস্তিকর মোজা পরে ঘুমালে অনেক সময় অজান্তেই ঘুম ভেঙে যায়। পায়ে চাপ লাগা, ঘাম জমা বা অস্বস্তির কারণে গভীর ঘুম ব্যাহত হতে পারে। দীর্ঘদিন এমন হলে অনিদ্রার মতো সমস্যাও দেখা দিতে পারে।

৫. স্বাস্থ্যবিধির অবনতি ঘটে

দিনভর ব্যবহৃত বা অপরিষ্কার মোজা পরে ঘুমানো একেবারেই অস্বাস্থ্যকর। এতে পায়ের জীবাণু বিছানায় ছড়িয়ে পড়ে, যা দুর্গন্ধ ও সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ঘুমানোর সময় মোজা পরতে হলে অবশ্যই পরিষ্কার মোজা ব্যবহার করা জরুরি।

চিকিৎসা গবেষণায় এমন তথ্যও পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে, কিছু মানুষের ক্ষেত্রে মোজা পরে ঘুমানো উপকারী হতে পারে। তবে সেক্ষেত্রে শর্ত হলো, মোজাটি যেন খুব টাইট না হয়, বাতাস চলাচল করতে পারে এমন কাপড়ের হয় এবং অবশ্যই পরিষ্কার থাকতে হবে।

শীতের রাতে ঠান্ডা পা নিয়ে বিছানায় যাওয়া নিঃসন্দেহে বিরক্তিকর। তবে আরামের খোঁজে ভুল অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই মোজা পরে ঘুমানোর আগে নিশ্চিত করুন, মোজাটি আরামদায়ক, ঢিলেঢালা ও পরিষ্কার কি না। সচেতন থাকলেই শীতের রাত কাটবে আরামদায়ক ও নিরাপদ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট