1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

মূল্যায়ন পদ্ধতিতে ফের পরিবর্তন, প্রাথমিকে ফিরছে লিখিত পরীক্ষা/Another change in the evaluation system, written exams returning to primary schools

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change

প্রাথমিক স্তরের মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পুনরায় যুক্ত হচ্ছে লিখিত পরীক্ষা। তবে এক বছরের জন্য এই সাময়িক পরিবর্তন শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি করবে বলে মনে করছেন শিক্ষা গবেষকরা।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী, ১ম ও ২য় শ্রেণির সামষ্টিক মূল্যায়নে লিখিত পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণিতে শ্রেণি মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি নতুন করে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা যুক্ত করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ১ম ও ২য় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার কাজের ওপর ভিত্তি করে ২০ নম্বর রাখা হয়েছে। এর বাইরে শ্রেণিকাজে সক্রিয়তার জন্য ৫ নম্বর, ভাষাগত দক্ষতায় ১০ নম্বর এবং ক্লাস টেস্ট বা শ্রেণি অভীক্ষায় ১৫ নম্বর বরাদ্দ করা হয়েছে।

এনসিটিবি সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমরা আমাদের বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শও ছিল। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই এই পরিবর্তন আনা হয়েছে।’

তবে শিক্ষকরা বলছেন, এই নতুন পদ্ধতির জন্য তাঁদের নতুন করে প্রশিক্ষণের প্রয়োজন হবে। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বলেন, ‘যেকোনো নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগে। আমরা যে পদ্ধতিতে পাঠদান করে আসছি, সেখানে নতুন কিছু যোগ হলে অবশ্যই শিক্ষকদের ট্রেইনআপ করতে হবে।’

শিক্ষা গবেষকরা এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করার বদলে আরও কঠিন ও পরীক্ষা-নির্ভর করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, ‘আমরা আবারও পরীক্ষার দিকে ঝুঁকে যাচ্ছি। এই ছোট শিশুদের মধ্যে আবারও পরীক্ষাভীতি তৈরি হবে এবং এটি শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে বুমেরাং হতে পারে।’

বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালে স্থায়ীভাবে নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও মাত্র এক বছরের জন্য এই পরিবর্তন শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষা সামগ্রী প্রস্তুতির ক্ষেত্রে অর্থের অপচয় ঘটাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট