1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

সরকারি চাকরিজীবীদের জন্য জাপানের স্কলারশিপ, আইইএলটিএসে ৬, কাদের সুযোগ দেখে নিন/Japanese scholarships for government employees, 6 in IELTS, check out who has the opportunity

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিজীবীদের জন্য জাপানের স্কলারশিপ, আইইএলটিএসে ৬, কাদের সুযোগ দেখে নিন/Japanese scholarships for government employees, 6 in IELTS, check out who has the opportunity

জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপের (জেডিএস) আবেদন চলছে। মাস্টার্স প্রোগ্রামের ২৫তম ব্যাচের অনলাইন আবেদন শুরু হয়েছে ৬ ডিসেম্বর থেকে। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় সরকারি চাকরিজীবীদের কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে জাপান।

২০০১ সালে জেডিএস বৃত্তির প্রকল্প চালু হয়। এখন পর্যন্ত মোট ৫৯০ জন ফেলো (৫৬৭ জন মাস্টার্স এবং ২৩ জন ডক্টরাল ফেলো) এ বৃত্তিতে জাপানে পড়তে গেছেন। জেডিএসের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তিতে আগ্রহীদের জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে দুই বছর মাস্টার্স ডিগ্রির সুযোগ পাবেন। পুরো প্রোগ্রাম পরিচালিত হবে ইংরেজিতে। প্রতি বছর ৩০ জন (মাস্টার্স কোর্স) বৃত্তি প্রদানকারী প্রার্থী জাপানে যাওয়ার সুযোগ পান।

আবেদনকারীর যোগ্যতা

*বাংলাদেশের নাগরিক হতে হবে

*১ এপ্রিল, ২০২৬ তারিখে বয়স ৪০ বছরের কম হতে হবে। এ ক্ষেত্রে জন্ম ২ এপ্রিল ১৯৮৬এর পরে হতে হবে।

*মানসিক এবং শারীরিকভাবে সুস্থ

শিক্ষাগত যোগ্যতা

*কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ ১৬ বছরের একাডেমিক ক্যারিয়ার থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

*ইংরেজি দক্ষতা: লিখিত এবং কথ্য উভয় ক্ষেত্রেই ইংরেজিতেই ভালো দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক। আইইএলটিএস ৬ বা তার বেশি হলে ভালো হবে। ১ জুন ২০২৪এর পরে নেওয়া আইইএলটিএস স্কোর বৈধ। যাঁদের বৈধ স্কোর নেই তাঁদের জন্য জিআইসিই আইএলটিএস পরীক্ষার ব্যবস্থা করবে। এই স্কোরের ফলাফল শুধু জেডিএস নির্বাচনের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে অন্য কোনো উদ্দেশ্যে নয়।

অযোগ্যতা

নিম্নলিখিত বিষয়গুলোর সঙ্গে সংগতিপূর্ণ ব্যক্তি আবেদন করার যোগ্য নন। এগুলো হলো

যাঁরা বর্তমানে অন্য স্কলারশিপ (জাপানের অন্য স্কলারশিপসহ) পাচ্ছেন (অথবা পাওয়ার জন্য নির্ধারিত)

যাঁরা বিদেশি স্কলারশিপের সহায়তায় বিদেশে স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন

যাঁরা সিভিল সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ এবং সংসদীয় বিষয়ক বিভাগ বা বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর ডেপুটেশন বা অধ্যয়ন ছুটিতে স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন

ব্যতিক্রম: যাঁরা বেতনভুক্ত ছুটি না নিয়ে অনলাইন বা সন্ধ্যাকালীন কোর্সে অংশগ্রহণ করেছেন তাঁরা আবেদন করার যোগ্য

আবেদন শেষ কবে

এ আবেদন চলবে ৬ জানুযারি ২০২৬ সাল পর্যন্ত। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময়) আবেদন করা যাবে।

এ প্রোগ্রামের আবেদন নির্দেশিকা, নির্ধারিত ফরম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট -এ পাওয়া যাবে।প্রথম আলো

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট