1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

যেসব ভুলের কারণে ইন্টারনেটে কম গতি পাচ্ছেন/Mistakes that cause slow internet speed

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
যেসব ভুলের কারণে ইন্টারনেটে কম গতি পাচ্ছেন/Mistakes that cause slow internet speed

ওয়াই–ফাই ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু অনেক সময় দীর্ঘদিন দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পর হঠাৎ গতি কমে যেতে পারে। সাধারণ মানের রাউটার, ভুল সেটিং, কিংবা অতিরিক্ত ব্যবহারকারী—বিভিন্ন কারণেই এমন সমস্যা দেখা দেয়। তবে কিছু সহজ কৌশল মেনে চললে বাড়ানো সম্ভব ওয়াই–ফাইয়ের গতি। জেনে নিন এতে করণীয়গুলো।

ইন্টারনেটের প্রকৃত গতি পরীক্ষা করুন
প্রথমেই যাচাই করুন আপনার ইন্টারনেট দাতাপ্রতিষ্ঠান ঠিক কত গতির সংযোগ দিচ্ছে। অনেক সময় গ্রাহক বেশি হলে অপারেটররা প্রতিশ্রুত গতি দিতে পারে না। স্পিডটেস্টডটকম বা ফাস্ট ডটকমে প্রবেশ করে সহজেই নেটের বর্তমান গতি মাপা যায়।

রাউটার রিস্টার্ট দিন
সংযোগ ঠিক থাকলেও রাউটারের সমস্যায় নেটের গতি কমে যেতে পারে। এ ক্ষেত্রে রাউটার বন্ধ করে ১০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করুন। কম্পিউটার বা ফোন রিস্টার্ট করলেও উপকার পাওয়া যায়। চাইলে ইথারনেট কেবলে সরাসরি কম্পিউটার যুক্ত করে আরও দ্রুতগতির সংযোগ পেতে পারেন।

সংযোগ পয়েন্ট পরীক্ষা করে দেখুন
রাউটার ভালো ও সংযোগ ঠিক থাকলেও কেব্‌ল বা পোর্টের সমস্যায় গতি কমে যেতে পারে। তাই রাউটার, ল্যাপটপ ও কম্পিউটারের পোর্ট এবং কেব্‌ল ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করুন।
ওয়াই–ফাই কে ব্যবহার করছে খেয়াল রাখুন
ওয়াই–ফাইতে বেশি ব্যবহারকারী যুক্ত থাকলে গতি কমে যায়। তাই নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড যত জটিল হবে, অননুমোদিত ব্যবহারকারী যুক্ত হওয়ার সম্ভাবনা তত কমবে।

ম্যালওয়্যার স্ক্যান করুন
ফোন বা কম্পিউটার ভাইরাসে আক্রান্ত থাকলে ইন্টারনেট ধীর হয়ে যেতে পারে। তাই নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করে নিয়মিত ম্যালওয়্যার স্ক্যান করুন।

রাউটারে কম ভিড়ের চ্যানেল বেছে নিন
একই ভবনে একাধিক ওয়াই–ফাই ব্যবহারের ফলে সিগন্যালের সংঘর্ষে গতি কমে যায়। ভালো মানের নতুন রাউটার স্বয়ংক্রিয়ভাবে কম ভিড় থাকা চ্যানেল নির্বাচন করে। তবে পুরোনো মডেল বা কম দামের রাউটার নির্দিষ্ট চ্যানেলে আটকে থাকে। তাই প্রয়োজন হলে রাউটার আপডেট করার কথা ভাবতে পারেন।

রাউটারের অবস্থান ঠিক করুন
ওয়াই–ফাই গতি অনেকটাই নির্ভর করে রাউটারের অবস্থানের ওপর। রাউটার এমন স্থানে রাখুন, যা ঘরের কেন্দ্রের কাছে এবং সব ডিভাইসের নাগালে। এতে সবদিকে সমান সিগন্যাল পৌঁছায়।

সূত্র: জেডডিনেট

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট