1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আল্টিমেটাম, পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি/Government primary school teachers receive ultimatum, warning of full-day strike

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আল্টিমেটাম, পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি/Government primary school teachers receive ultimatum, warning of full-day strike

আগামী ২৯ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব উর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব আলোচনায় ১০ নভেম্বরের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী তিন দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৩০ নভেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতির কর্মসূচী ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মাসুদুর রহমান ও মুক্তি মালেক। শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক খাইরুন নাহার লিপি। লিখিত বক্তব্য পড়েন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।

এসময় পুলিশি হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারের জন্য ক্ষতিপূরণসহ পূর্ণ পেনশন এবং ১০ নভেম্বরের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী তিন দাবির প্রজ্ঞাপন দেয়ার দাবি জানানো হয়। দাবি আদায়ে অগ্রগতি না হলে আগামী ৩০ নভেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

এসময় আরো বক্তব্য দেন আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার উল্যা, বিজয় কর্মকার, মোহাম্মদ মতিয়ূর রহমান, জাহিদুর রহমান গগন, মিজানুর রহমান, নিজাম উদ্দিন মজুমদার, নিগার সুলতানা, হাবিব উল্যা, শায়লা আক্তার, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, বন্যা শরিফাসহ আরো অনেকে।

নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের স্বামী ডি. এম. সোলায়মান এবং গুরুতর আহত শিক্ষক হারুনুর রশিদ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম ও শহিদুল ইসলামও তাদের অভিজ্ঞতা জানান।

তাদের তিন দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

শিক্ষা সংবাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট