1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল/Primary school music and physical education teacher posts abolished

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন/Primary Assistant Teacher Recruitment Exam Time Change

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান গণমাধ্যমকে জানান, গতকাল রবিবার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী শিক্ষক পদ এখন চারটির পরিবর্তে দুটি ক্যাটাগরিতে সীমিত করা হয়েছে, যেখানে সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষক পদ রাখা হয়নি।

তিনি আরও জানান, বিধিমালায় কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি কিছু শব্দগত সংশোধন আনা হয়েছে। তবে পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনের চাপের কারণে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”
আগের বিধিমালায় উল্লেখ ছিল, ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত। কিন্তু সংশোধিত সংস্করণে বলা হয়েছে, “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।”

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন প্রকাশ্যে আপত্তি জানায়। সামাজিক মাধ্যমে এ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে সরকার বিতর্কের মুখে সংগীত ও শরীরচর্চা শিক্ষকের দুটি পদ বাতিলের সিদ্ধান্ত নেয়।
source:dailyjanakantha

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট