1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হবে নতুন পে স্কেল? যা বলছে কমিশন/New pay scale to be announced by December? This is what the commission is saying

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫১৫ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত/Draft proposal for new salary for government employees finalized

 

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে কাজ করছে জাতীয় পে কমিশন। অনলাইনে মতামত সংগ্রহের পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে সরাসরি মতবিনিময় শুরু করেছে কমিশন। সংগঠনের সংখ্যা বেশি হওয়ায় কমিশনের সদস্যরা তিনটি দলে ভাগ হয়ে এসব বৈঠকে অংশ নিচ্ছেন।
কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কেল বিষয়ে তাদের মতামত জমা দিয়েছে। যাচাই–বাছাই শেষে ২৫০ থেকে ৩০০টি সংগঠনকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনও অনেক সংগঠন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার আবেদন জানাচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় চলবে। এরপর প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে সুপারিশের খসড়া তৈরি করবে কমিশন। খসড়া নিয়ে সব সদস্যের সম্মতি পাওয়ার পরই তা চূড়ান্ত আকারে সরকারের কাছে জমা দেওয়া হবে।
কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার জানান, “অনলাইনে মতামত গ্রহণ শেষ হয়েছে ১৫ অক্টোবর। এখন আমরা বিভিন্ন সমিতি ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করছি। ৩০ অক্টোবরের মধ্যে এই ধাপ শেষ হবে। এরপর আমরা বসে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ শুরু করব।”

সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, “কমিশন গঠনের সময়ই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে—সর্বোচ্চ ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে হবে। তাই নির্দিষ্ট কোনো তারিখ নয়, আমরা যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চাই।”

কমিশনের একাধিক সদস্যের মতে, এই পে কমিশনের মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য হ্রাস করা। এজন্য বিদ্যমান গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষায়, “গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে, এটি নিশ্চিত। তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কী হবে, তা চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময় জানা যাবে।”

অর্থাৎ, নতুন বেতন কাঠামোতে ন্যায্যতা ও ভারসাম্যের ওপরই গুরুত্ব দিচ্ছে পে কমিশন—যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে নতুনভাবে পূরণ করতে পারে।
সূত্রঃদৈনিক জনকণ্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট