1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

পঞ্চাশোর্ধ নারী-পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ৩টি ভিটামিন সাপ্লিমেন্ট/3 essential vitamin supplements for the health of men and women in their fifties

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে
পঞ্চাশোর্ধ নারী-পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ৩টি ভিটামিন সাপ্লিমেন্ট/3 essential vitamin supplements for the health of men and women in their fifties

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়, যা শারীরিক সক্ষমতা, হাড়ের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর প্রভাব ফেলে। বিশেষ করে ৫০ বছর বয়স পার করার পর নারী-পুরুষ উভয়েরই কিছু নির্দিষ্ট ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয়, যা পূরণ না হলে ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে।
মেডিসিন বিশেষজ্ঞ ও বারডেম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. নাসির উদ্দিন বলেন, “পঞ্চাশোর্ধ বয়সীদের শরীরে প্রাকৃতিকভাবে কিছু ভিটামিনের শোষণ ক্ষমতা কমে যায়। এজন্য নির্দিষ্ট কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করাটা খুবই জরুরি।”
তিনি জানান, পঞ্চাশোর্ধ বয়সীদের জন্য যে তিনটি ভিটামিন সাপ্লিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো:

১. ভিটামিন ডি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বেড়ে যায়। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়কে মজবুত রাখে। সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া গেলেও বয়স বাড়লে ত্বক এই ভিটামিন কম শোষণ করে। তাই সাপ্লিমেন্ট নেওয়া দরকার।

২. ভিটামিন বি১২

বয়স বাড়লে হজম শক্তি কমে যায় এবং পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়ায় ভিটামিন বি১২ শোষণও ব্যাহত হয়। এই ভিটামিন স্নায়ুতন্ত্রের কার্যক্রম ও রক্ত সঞ্চালনের জন্য অত্যন্ত জরুরি।

৩. ক্যালসিয়াম

বিশেষ করে নারীদের মেনোপজ পরবর্তী সময়ে হাড়ের ক্ষয় দ্রুত বেড়ে যায়। হাড় ক্ষয় প্রতিরোধে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অপরিহার্য।
ডা. নাসির উদ্দিন আরও বলেন, “এই সাপ্লিমেন্টগুলো গ্রহণের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ শরীরের অবস্থা অনুযায়ী ডোজ ও সময়সীমা নির্ধারণ করা দরকার।”

এছাড়াও, পঞ্চাশোর্ধ বয়সীদের সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটাহাঁটি, এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সঠিক সময়ে প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে বয়সজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা সম্ভব। তাই ৫০ পেরোনো যে কোনো নারী বা পুরুষের উচিত একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্য সচেতন জীবনযাপন করা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট