1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

প্রতিদিন হাঁটুন ৬-৬-৬ রুটিনে, থাকুন ফিট ও ফ্রেশ/Walk every day in a 6-6-6 routine, stay fit and fresh

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে
প্রতিদিন হাঁটুন ৬-৬-৬ রুটিনে, থাকুন ফিট ও ফ্রেশ/Walk every day in a 6-6-6 routine, stay fit and fresh

সুস্থ থাকতে ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরানো বা কঠোর ডায়েটে যাওয়ার প্রয়োজন নেই। প্রতিদিনের সহজ এক হাঁটার নিয়ম ‘৬-৬-৬ রুটিন’ মানলে শরীর ও মন দুই-ই থাকবে সতেজ ও ফিট।
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য হাঁটার উপকারিতা সবার জানা। তবে কবে, কখন ও কীভাবে হাঁটলে বেশি উপকার পাওয়া যায়, তা নিয়ে অনেকেই বিভ্রান্ত থাকেন। এমন পরিস্থিতিতে একটি সহজ ও কার্যকর সমাধান হতে পারে ‘৬-৬-৬ হাঁটার রুটিন’। এটি এমন একটি রুটিন, যা মেনে চললে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক চাপ কমানো, ঘুমের মান ঠিক রাখাসহ ওজন নিয়ন্ত্রণ সহজ হয়ে যায়। ভারী ব্যায়াম কিংবা কড়া ডায়েটের ঝামেলায় না গিয়েও এই নিয়ম অনুসরণ করে দৈনন্দিন জীবনে আনতে পারেন স্বাস্থ্যকর পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ৬-৬-৬ রুটিন আপনার সুস্থ থাকার যাত্রাকে সহজ করে তুলতে পারে।

১. সকাল ৬টায় হাঁটা দিয়ে দিন শুরু করুন
সকালের সময়টা হাঁটার জন্য সবচেয়ে বেশি উপযোগী। এই রুটিন অনুযায়ী আপনাকে সকাল ছয়টায় হাঁটতে বেরিয়ে যেতে হবে। এ সময় ২০ থেকে ৩০ মিনিট হাঁটলে আপনার মেটাবলিজম বাড়বে, যা সারা দিন ক্যালরি বার্ন করতে বেশ কার্যকর। এ ছাড়া সকালে হাঁটতে বের হলে সতেজ বাতাস পাওয়া যায়, যা ফুসফুসের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে কাজ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সকালে হাঁটলে মানসিক চাপ কমে আসে, যা সারা দিন আপনার মেজাজ ভালো রাখতেও সাহায্য করে। তাই দিন শুরু করুন সকালে কিছুক্ষণ হাঁটার মাধ্যমে।

২. সন্ধ্যা ৬টায় আবার হাঁটতে বেরিয়ে পড়ুন
দিনের শেষে শরীর ও মনকে স্বস্তি দিতে সন্ধ্যায় হাঁটা বেশ উপকারী। এটি রক্তচাপ কমায়, হজম শক্তি বাড়ায় ও মানসিক চাপ দূর করে। বিশেষজ্ঞরা বলেন, এ সময় ১৫ থেকে ২০ মিনিট হাঁটার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়া সন্ধ্যার হাঁটা রাতের ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে।

৩. প্রতিদিন ৬০ মিনিট হাঁটতে হবে
একটানা এক ঘণ্টা হাঁটতে না পারলেও প্রতিদিন মোট ৬০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এটি আপনি সকাল ও সন্ধ্যায় ভাগ করে নিতে পারেন। প্রতিদিন ৬০ মিনিট হাঁটলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে, ওজন নিয়ন্ত্রণে থাকে ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। এ ছাড়া নিয়মিত হাঁটা স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কে রক্তপ্রবাহ ঠিক রাখে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে।
৪. হাঁটার আগে ৬ মিনিট ওয়ার্ম-আপ করুন
হাঁটার আগে শরীরকে প্রস্তুত করা অত্যন্ত জরুরি। ওয়ার্ম-আপ করলে পেশি নমনীয় হয়, রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং আঘাতের ঝুঁকি হ্রাস পায়। ওয়ার্ম-আপ হিসেবে হালকা স্ট্রেচিং বা ধীরগতিতে হাঁটার অভ্যাস করতে পারেন।

৫. হাঁটার পর ৬ মিনিট কুল-ডাউন করুন
হাঁটা শেষে কুল-ডাউন শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরায়। এটি রক্ত চলাচল স্বাভাবিক করে, পেশির জড়তা দূর করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। কুল-ডাউন হিসেবে ধীরগতিতে হাঁটতে পারেন বা হালকা স্ট্রেচিং করতে পারেন।
৬-৬-৬ রুটিনের সুবিধা
এই রুটিন সহজ, সময় উপযোগী এবং প্রতিদিন মেনে চলা সম্ভব। বিশেষ করে কর্মব্যস্ত মানুষের জন্য এটি একটি আদর্শ রুটিন হতে পারে। এতে কোনো অতিরিক্ত ঝামেলা নেই, নেই জটিল প্রস্তুতির প্রয়োজন।

শুধু নিয়মিত অভ্যাস গড়ে তুলতে পারলেই নিজেকে শরীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা সম্ভব।

ছবি: এআই দিয়ে তৈরি
haal.fashion

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট