1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুরু, দাবি আদায়ে আল্টিমেটাম/Primary teachers’ rally begins, ultimatum to meet demands

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুরু, দাবি আদায়ে আল্টিমেটাম/Primary teachers' rally begins, ultimatum to meet demands

 

তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ মহাসমাবেশের সূচনা হয়।

শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান,

২. শতভাগ শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা,

৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা দূর করা।

‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ ব্যানারে প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবং ঐক্য পরিষদের অন্যতম নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, সরকার যদি আজকের মধ্যে আমাদের দাবি পূরণের বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি না দেয়, তবে সমাবেশ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এর আগে গত ১৮ জুলাই একই স্থানে চার দফা দাবিতে সমাবেশ করেছিল আরেক শিক্ষক সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’। তারা সরকারের কাছে দাবি আদায়ে সময়সীমা নির্ধারণ করে জানায়, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা টানা অনশন কর্মসূচিতে যাবেন।

উল্লেখ্য, দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি এবং একাধিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট