1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

শুক্রবারের (১৫ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস/Weather forecast for Friday (August 15, 2025)

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে
শুক্রবারের (১৫ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস/Weather forecast for Friday (August 15, 2025)

আজ শুক্রবার সকাল ৮ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি-যুক্ত ঘন মেঘের উপস্থিতি রয়েছে। গতকাল বৃহস্পতিবার যে সকল জেলার উপরে বৃষ্টিপাত হয়েছে আজ শুক্রবার আবারও সেই সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। অর্থাৎ, খুলনা, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার রাজ্যের উপরেও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
আজ শুক্রবার সকাল ৮ পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে সকাল ৭ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে। শেরপুর ও জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি জেলার উপরে সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে। বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ও লক্ষ্মীপুর জেলায় বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরে সকাল সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগে নাটোর জেলায় বৃষ্টি হচ্ছিল। সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সকাল ১১ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সকাল ১১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ জেলার উপরে।
রংপুর বিভাগ: সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাও জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: সকাল ১১ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট