1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

সেরা শিক্ষক হিসেবে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়/Important things for those who want to establish themselves as the best teachers

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে
দেশে ৫২ শতাংশ প্রাথমিক স্কুলে নেই প্রধান শিক্ষক/52 percent of primary schools in the country do not have head teachers

সেরা শিক্ষক হতে চাইলে নিচের বিষয়গুলো রপ্ত করুন যা শিক্ষক হিসেবে করা গুরুত্বপূর্ণ বিষয়

১/প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। ‘এই কাইল্যা, এদিকে আয়’, এরকম বলা যাবে না৷

২/ পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন।

৩/ প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।
“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন।

৪/ ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়। চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৫/ প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷ প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে।

৬/ মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷ ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন। শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন।

৭/ নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷ সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।
শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে।

৮/ বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। “এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?” এই প্রশ্নের উত্তর দিন।

৯/ নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন।

১০/ নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন।

১১/ শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন।

১২/ কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷

১৩/ আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি।

১৪/ পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷

এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন। (সংগ্ৰহকৃত)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট