1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের বডি সার্চ করা হবে: শিক্ষামন্ত্রী/Body searches of candidates will be conducted upon entering SSC exam centers: Education Minister পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশে কর্মচারীদের ৫ যুক্তি/5 arguments of employees against pay scale announcement and gazette publication সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা/New instructions regarding special privilege grades for government officials

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে
vআগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা/Government employees will receive new pay scale from the beginning of next year

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধাভোগী গ্রেড সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, এখানে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে পাওয়া স্কেল নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য মৌলিক (সাবস্টেনটিভ) গ্রেডকে বোঝানো হবে।

এ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের ৩ জুন ও ২৩ জুন তারিখে জারিকৃত ১৬৫ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড প্রাপ্তির ফলে প্রাপ্ত স্কেল বা গ্রেড নয়, বরং সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ (মূল) গ্রেডকেই বোঝাবে।
এর আগে, গত ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত ‘বিশেষ সুবিধা’তে কার কত টাকা বাড়বে- তা নির্ধারণ করে দেওয়া হয়।

এদিকে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। তবে সব নিবন্ধিত দলের কাছে হিসাব চাওয়া হলেও আওয়ামী লীগের কাছে এ সংক্রান্ত কোনো হিসাব চায়নি ইসি।

ইসি জানিয়েছে, এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে অধিকাংশ ইসলামি দলসহ অনেক দল এখনো এ হিসাব জমা দেয়নি। কোনো দল চাইলে আবেদনসাপেক্ষে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সুযোগ রয়েছে।

গত ৭ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের কাছে চিঠি পাঠানো হয়নি।

নিবন্ধন সংক্রান্ত শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক। পরপর তিন বছর হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে মোট ৫১টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।
তথ্যসূত্রঃকালবেলা অনলাইন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট