1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

দেশজুড়ে ভ্যাপসা গরম, বৃষ্টি বাড়তে পারে আজ/Sweltering heat across the country, rain may increase today

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

বৃষ্টি কমার পর গতকাল রোববার দেশের অন্তত ২০টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আবার বাতাসের আর্দ্রতাও ছিল অনেক বেশি। এ কারণে ভ্যাপসা গরম পড়েছে দেশজুড়ে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। গত শনিবার এই ৫১টি স্টেশনের মধ্যে ২৮টিই ছিল বৃষ্টিশূন্য।
সাগরের লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি হয় অপেক্ষাকৃত বেশি।

এর মধ্যে ৮ জুলাই ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে এ বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে। টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রায় সর্বত্র এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তাতে কমতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষাকালের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখন বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকছে অনেক বেশি। আবার বৃষ্টিও কম। এই দুইয়ে মিলে ভ্যাপসা গরম পড়ছে।সূত্রঃপ্রথমআলো

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট