1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

সরকারি চাকরিজীবী ১ জুলাই থেকে কার কত টাকা বেতন বাড়বে/Government employees: How much will their salaries increase from July 1?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
vআগামী বছরের শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি কর্মচারীরা/Government employees will receive new pay scale from the beginning of next year

সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে সরকার। এই সুবিধায় সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। যদিও এর আগে সর্বনিম্ন ১০০০ এবং ৫০০ নির্ধারণ করেছিল সরকার।পরে তা বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়।
আগামী ১ জুলাই থেকে এই চালু হবে সরকারের এই ‘বিশেষ সুবিধা’। সে হিসেবে জুলাই মাস শেষে বৃদ্ধি হওয়া বেতন হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা।

১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড ১ ও তদূর্ধ্ব হতে গ্রেড ৯-এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১০ শতাংশ হারে এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০-এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীগণ PRL গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপর্যুক্ত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।

কর্মকর্তাদের কত বৃদ্ধি পেল?

একজন সরকারি কর্মকর্তার মূল বেতন ৭১ হাজার ২০০ টাকা। সে হিসেবে ৭১,২০০১০% = ৭,১২০ টাকা। সেখানে যদি পূর্বে ৭১,২০০৫% = ৩,৫৬০ টাকা।
পূর্বে প্রনোদনা বা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চ গ্রেডের বা ৪র্থ গ্রেডের একজন কর্মকর্তার বিশেষ সুবিধা বাড়বে ৭,১২০-৩,৫৬০ = ৩৫৬০ টাকা বাড়বে। শুধু তা-ই নয়, কর্মকর্তাদের প্রতিবছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্টও বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে।

সরকারি কর্মচারীর বিশেষ সুবিধা

সরকারি কর্মচারীদের (১১-২০ গ্রেড) সর্বনিম্ন মূল বেতন ১৭,৫২০ টাকা। তাদের ১৫% হারে বিশেষ সুবিধা আসে ২,৬২৮ টাকা। পূর্বের প্রাপ্য ১০০০ টাকা বাদে অবশিষ্ট থাকে ১৬২৮ টাকা।
সে হিসেবে মোট বিশেষ সুবিধা বৃদ্ধি ১ হাজার ৬২৮ টাকা।

পেনশনভোগী

এদিকে পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপর্যুক্ত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ ‘বিশেষ সুবিধা’ প্রযোজ্য হবে না। জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত হচ্ছে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন। সর্বনিম্ন এখন ৭৫০ টাকা।
এ ছাড়া সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০ শতাংশ (অর্ধেক) এর ওপর উপর্যুক্ত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে (Leave without pay) থাকাকালীন কর্মচারীগণ এ ‘বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না।

ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান

সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে, যারা জাতীয় বেতনস্কেল ২০১৫ এর আওতাভুক্ত, এ ‘বিশেষ সুবিধা’ প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট