1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

পিঠের ব্যথা হওয়া যে রোগের লক্ষণ/Back pain is a symptom of the disease

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আমাদের মধ্যে অনেকেই দীর্ঘক্ষণ ধরে বসে বসে কাজ করেন। শারীরিকভাবে কার্যকলাপ না করার কারণেও প্রায় সময় আমাদের পিঠে, ঘাড়ে, কোমরে প্রচণ্ড ব্যথা হয়। সেইসঙ্গে অনেকের কব্জি, পায়ে, আঙুলেও ব্যথা হয়। এই সমস্যা দ্রুতই কমানো না হলে ভবিষ্যতে বড় রোগের শিকার হওয়া লাগতে পারে।
পিঠে ব্যথাকে অনেকেই অবহেলা করেন। কারণ এই পিঠে ব্যথা কেন হয়, কোন রোগই বা এর জন্য দায়ী, তা অনেকেই জানেন না। চলুন, জেনে নেওয়া যাক—

ফাইব্রোমায়ালজিয়া কী

পিঠে ব্যথার একটি বড় কারণ ফাইব্রোমায়ালজিয়া। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ, যা আমাদের পেশিতে ব্যথার সৃষ্টি করে।
যে কারণে আমাদের শরীর ও পিঠে সব থেকে বেশি যন্ত্রণা হয়। এ ছাড়া নারীদের পায়ে ও কোমরে ব্যথা হয় এই রোগে। যারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেভাবে শরীরকে বিশ্রাম দেন না, অনেক সময় তারাও এই রোগে আক্রান্ত হন।
লক্ষণ

এই রোগের লক্ষণ হয়ত অনেকেই জানেন না।
এই লক্ষণগুলো দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। যারা প্রায় সময় ক্লান্ত হয়ে যান, ভালোভাবে ঘুম হয় না, প্রচুর মাথা ব্যথা হয়, মাঝে মধ্যে তারা কোনো কিছু ভুলে যেতে থাকেন। এই রোগের তেমন কোনো চিকিৎসা হয় না। তাই এতে খুব সচেতন এবং সতর্কভাবে থাকতে হয়। শরীরের প্রতি খুব যত্ন নিতে হয়।
আপনার শরীরেও যদি এসব লক্ষণ দেখেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
কেন এই সমস্যা হয়

শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে মেরুদণ্ডের ওপরের অংশে শক্ত হয়ে যাওয়া। যে কারণে পেশিতে ব্যথা বাড়তে থাকে। আবার পিঠের মাঝখানে ব্যথা হয়। এই ব্যথা কিন্তু এক দিনের ব্যথা নয়। পুরনো ব্যথা থেকে এটি হয়। আর অনেক সময় অনেকের নিতম্বে ব্যথা হয়। আর এই পিঠের ব্যথা সহজে সারতে চায় না। তাই এই পিঠের ব্যথা থেকে বের হতে এবং এই সমস্যা থেকে বের হতে আপনাকে খাদ্যাভাসের ওপর নজর দিতে হবে।
প্রতিরোধের উপায়

নিয়মিত ব্যায়াম করতে হবে।
ভালো ঘুম ঘুমাতে হবে।
প্রোটিন, ভিটামিন জাতীয় খাবার খেতে হবে।
এসব কাজ করলে এই সমস্যাটি কমতে পারে। তবে সেই সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।সূত্র : ওয়ানইন্ডিয়া

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট