1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

মাসিক হাতখরচের টাকা সহ,আইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ/IDB to provide 720 hours of training to Muslims, including monthly stipend

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেয় শিক্ষার্থীদের। এ জন্য আবেদন আহ্বান করেছে। গত ১ মে থেকে আবেদন শুরু হয়েছে। আইডিবি ১১ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
এ স্কলারশিপের সুযোগ-সুবিধা—

*ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;

*থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;

*প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;

*চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;

*চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;

যেসব কোর্সে ট্রেনিং—

*ইলেকট্রিক্যাল ওয়ার্কস;

*ইলেকট্রনিকস;

*রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;

*ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;

*মেশিনিস্ট;

আবেদনকারীর জন্য নির্দেশাবলি—

*শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;

*একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;

*জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;

যেসব কাগজপত্র দরকার—

*জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;

*ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;

*পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;

*প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;

*ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;

আবেদনের যোগ্যতা—

*সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে;

*১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;

*বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যাঁরা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাঁদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে, বিস্তারিত

আবেদনের সময়সীমা—

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আবেদন করতে হবে।

আবেদন যেভাবে—

অনলাইনে লিংকে দেওয়া আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

*আরও তথ্য জানতে ক্লিক করতে পারবেন লিংকে।তথ্যসূত্রঃপ্রথমআলো

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট