1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

কর্মক্ষেত্রে কাওকে স্যার/ম্যাডাম ডাকার আগে ও পরে নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে ভাবুন/Before and after calling someone Sir/Madam at work, think about the following:

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

আপনার খুব ক্লোজ কেউ — যাকে দেখে মনে হয় আপনার শুভাকাঙ্ক্ষী — কিন্তু তলে তলে আপনাকে ধ্বং’স করে দিচ্ছে, তার উপস্থিতি আপনার জীবনে কাজ করছে স্লো পয়জনিংয়ের মতো! এধরনের মানুষগুলো আপনার জন্য টক্সিক।

কীভাবে বুঝবেন যে কেউ আপনার জন্য টক্সিক?

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস–

টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও সে ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, সে আপনাকে ছোট করার জন্যই এটা করে।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে–

সে আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি শতভাগ নিশ্চিত ছিলেন কোনো একটা বিষয়ে, কিন্তু তার কারণে সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তার সমস্যার জন্য আপনাকে দায়ী করে–

সে সবসময় নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে আর কখনোই নিজের দোষ স্বীকার করে না, বরং যেকোনো খারাপ পরিস্থিতির জন্য আপনাকেই দায়ী করে। তার কারণে আপনি সবসময় অপরাধবোধে ভুগেন।
৫. কথায় কথায় অভিযোগ–

তার চারপাশের সবকিছুই যেন খারাপ। উঠতে বসতে সে অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা করে–

সে কখনোই আপনার সুখ দুঃখ নিয়ে ভাবে না। আপনার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। এমনকি যখন সে আপনাকে আঘাত করে, তখনও তার মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনাকে ভালো থাকতে দেখলে সহ্য হয় না–

আপনার সাফল্য দেখলে সে কখনোই আনন্দিত হয় না, বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, আপনাকে নিয়ে হাসিতামাশা করা তার অভ্যাস।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা

একদিন সে মিষ্টি কথা বলে, তো পরদিন তুচ্ছ কারণে আপনার সাথে দুর্ব্যবহার করে। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, তার সঙ্গে কখন কীভাবে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই দেয় না–

টক্সিক মানুষ খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। তার কাছে সম্পর্ক মানে শুধুই নেওয়া। সে আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছুই দেবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট