1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে জাতীয় সম্পাদকীয় নীতিমালা দরকার/National editorial policy needed to ensure independent media

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, এ জন্য একটি জাতীয় সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। নব্বইয়ে গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর থেকে এখন পর্যন্ত সংবাদমাধ্যম কতটা ব্যর্থ বা সফল হয়েছে, তা মূল্যায়নের আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে সম্পাদক পরিষদের মতবিনিময় সভায় বলা হয়, সংবাদমাধ্যম যাতে হস্তক্ষেপমুক্ত থেকে নির্ভয়ে কাজ করতে পারে, সে জন্য প্রেস কাউন্সিলকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম বলেন, তাঁরা গণমাধ্যম সংস্কার কমিশনকে ইতিবাচকভাবে দেখছেন। কারণ, কমিশনের সবাই মুক্ত গণমাধ্যমের পক্ষে। তিনি বলেন, আইনগত, পেশাগত ও বাস্তবসম্মত কাঠামোর সুপারিশ প্রয়োজন।

সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে সরাসরি গ্রেপ্তার করা যাবে না বলে মত দেন মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, সমন জারি করে প্রাথমিক শুনানির পর সিদ্ধান্ত নিতে হবে। ইউনিয়নের দলীয়করণের কারণে সাংবাদিকদের অধিকার রক্ষা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সংবাদপত্রের সমস্যার দায় প্রথমত সংবাদপত্রের নিজের। সংবাদপত্রকে টেকসই হতে হবে। দলনিরপেক্ষ হতে হবে। আর্থিকভাবে টেকসই করতে হবে।

গণমাধ্যমের সবাইকে সাধারণভাবে ব্যর্থ বলা যাবে না বলে মনে করেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। তিনি বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৩৯-এ মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে বলা আছে, এটি আইনের দ্বারা আরোপিত শর্তসাপেক্ষ। আইনের দুটি ধারা আছে, একটা ন্যায্য ও অন্যায্য। এ বিষয়টি স্পষ্ট করার সুপারিশ থাকা দরকার।

কালো আইন মোকাবিলায় সম্পাদক পরিষদের ভূমিকাকে কৃতিত্ব দিতে হবে বলে মনে করেন বণিক বার্তার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে সম্পাদকেরা রাজপথে নেমেছিলেন। নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তারপরও তাঁরা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করেছেন।

দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, কিছু সাংবাদিক নেতার লোভ এবং বড় ব্যবসায়ীদের স্বার্থের কারণে অনেক ক্ষেত্রে পাঠক বিশ্বাস হারিয়েছেন।

গণমাধ্যম সংস্কারের কাজ সবচেয়ে কঠিন বলে মনে করেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম। সংস্কারের কাজ কারা বাস্তবায়ন করবেন। গণমাধ্যমে বিনিয়োগের উৎস কী, সেই প্রশ্নও তোলেন তিনি।

সংবাদমাধ্যমে বিনিয়োগের বাস্তবতায় বিনিয়োগকারীর স্বার্থের বাইরে যাওয়া যায় না বলে মন্তব্য করেন দেশ রূপান্তর সম্পাদক মোস্তফা মামুন।

মতবিনিময় সভায় আজকের পত্রিকার সম্পাদক মো. গোলাম রহমান, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও সংবাদ-এর নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতি আরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, কামরুন্নেসা হাসান, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ ও টিটু দত্ত গুপ্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট