1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

মোহনলালের আলোচিত দক্ষিণি সিনেমা, ওটিটিতে আরও যা দেখতে পারেন/Mohanlal’s much talked about South Indian movies, what else you can watch on OTT

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

‘হিট দ্য থার্ড কেস’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২০ সালে হিট ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি মুক্তির পরই ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর তৃতীয় কিস্তি ১ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক ব্যবসাসফল হয়।
এবার ছবিটি এসেছে ওটিটিতে। আগের দুই কিস্তিতে নানি ছিলেন প্রযোজকের ভূমিকায়, এবার তিনিই নায়ক। এবার তাঁকে দেখা যাবে জটিল এক হত্যারহস্য সমাধানে ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়াতে। শৈলেশ কোলানু পরিচালিত সিনেমাটি আরও আছেন শ্রীনিধি শেঠি।

‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
২০২১ সালে ড্রামা সিরিজটি মুক্তির পরই আলোচিত হয়। এবার এসেছে দ্বিতীয় মৌসুম। সিরিজটি তৈরি হয়েছে ২০১৮ সালে প্রকাশিত লিয়ান মরিয়ার্টির একই নামের উপন্যাস অবলম্বনে। সিরিজের স্রষ্টা ডেভিড ই কেলি।

প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, মেলিসা ম্যাকার্থি, লুক ইভান্স প্রমুখ। দ্বিতীয় মৌসুমের প্রথম তিন পর্ব মুক্তি পেয়েছে। বাকি পাঁচ পর্ব ধারাবাহিকভাবে আসবে আগামী ২ জুলাই।

‘টুডারাম’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও হটস্টার
দিনক্ষণ: চলমান
দক্ষিণ ভারতের শৈল শহরের এক ট্যাক্সিচালক বেঞ্জ। দুই সন্তান আর স্ত্রী লালিথাকে নিয়ে তাঁর সুখের সংসার। কিন্তু হঠাৎই তাঁদের সাজানো-গোছানো জীবনে নেমে আসে অশান্তি, পুরো পরিবারসহ বেঞ্জ জড়িয়ে পড়েন পুলিশি ঝামেলায়। আদৌ কি এই জাল ছিঁড়ে বের হতে পারবেন বেঞ্জ? এমন গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি।

তরুণ মূর্তির এই ক্রাইম-থ্রিলার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল। অনেকেই এটিকে তাঁর আরেকটি আলোচিত সিনেমা দৃশ্যম-এর সঙ্গে তুলনা করেছেন। বক্স অফিসে ২৩২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন শোভানা ও প্রকাশ ভার্মা।

‘গুড বয়’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৩১ মে
কোরীয় অ্যাকশন-কমেডি সিরিজটি বানিয়েছেন শিম না-ইয়েওন। অভিনয় করেছেন পার্ক বো-গাম, কিমা সো-হেউন।

সিরিজের গল্প কয়েকজন সাবেক খেলোয়াড়কে নিয়ে। যাঁরা ঘটনাচক্রে যোগ দেন পুলিশ বাহিনীতে। আইনশৃঙ্খলা রক্ষা আর অপরাধ দমন করতে গিয়ে ঘটে নানা মজার ঘটনা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট