1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মচারীদের জন্য সুখবর! নবম পে স্কেল নিয়ে নতুন আপডেট/Good news for government employees! New update on 9th pay scale ‘বর্তমান পে স্কেলের বেতন ভালো না লাগলে চাকরি ছেড়ে দিতে পারেন’/”If you don’t like the current pay scale, you can quit your job.” অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী/Action to be taken if teachers engage in other professions without permission: Education Minister শিক্ষামন্ত্রীকে ৪ বিষয় অবহিত করবে এনটিআরসিএ/NTRCA to inform Education Minister of 4 issues প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী/Primary scholarship exam to be held in April: Education Minister পে স্কেল বাস্তবায়নে যে আশ্বাস পেলেন চাকরিজীবীরা/The assurances given to employees regarding the implementation of the pay scale রমজানে শিক্ষা অফিস চলবে যে সূচিতে/The schedule for the education office during Ramadan দুর্নীতি করি না, করব না, করতে দেব না: শিক্ষামন্ত্রী/I will not commit corruption, I will not do it, I will not allow it: Education Minister ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী/Measures will be taken to bring English medium schools within the rules: Education Minister প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ছুটির তালিকা, রোজা-ঈদে বন্ধ ২৬ দিন/Revised holiday list for primary and secondary educational institutions, 26 days closed during Ramadan and Eid

আবহাওয়া ও বায়ুদূষণের পূর্বাভাস নির্ভুলভাবে জানাচ্ছে মাইক্রোসফটের এআই মডেল ‘অরোরা’/Microsoft’s AI model ‘Aurora’ accurately predicts weather and air pollution

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

আবহাওয়া ও বায়ুদূষণের পূর্বাভাস নির্ভুলভাবে জানাচ্ছে মাইক্রোসফটের এআই মডেল ‘অরোরা’/Microsoft’s AI model ‘Aurora’ accurately predicts weather and air pollution

নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘অরোরা’ এখন আবহাওয়া ও বায়ুদূষণের পূর্বাভাস দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি এআই মডেলটি প্রচলিত আবহাওয়া বিশ্লেষণ পদ্ধতির তুলনায় বেশি কার্যকর ও দক্ষ বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
‘অরোরা’ তৈরি করেছে মাইক্রোসফট রিসার্চ। অরোরা মূলত একটি ‘ফাউন্ডেশন মডেল’, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এআই মডেলটিকে। মাইক্রোসফটের তথ্যমতে, অরোরা এআই মডেল ঘণ্টাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দিতে সক্ষম। মেঘের গঠন, তাপমাত্রা, বাতাসের গতি ও দিক, বৃষ্টিপাত এবং বাতাসের মানের তথ্য অল্প সময়ে বিশ্লেষণ করে নির্ভরযোগ্য তথ্য জানাতে পারে মডেলটি। এই মডেল ব্যবহার করে এমএসএন ওয়েদার অ্যাপে ইতিমধ্যে ঘণ্টাভিত্তিক পূর্বাভাস জানানোর সুবিধা চালু করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, অরোরা এআই মডেলে বিভিন্ন স্যাটেলাইট, রাডার, আবহাওয়া কেন্দ্র এবং আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক প্রায় ১০ লাখ ঘণ্টার তথ্য যুক্ত করা হয়েছে। এআই মডেলটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর ‘এনকোডার আর্কিটেকচার’, যা বিভিন্ন উৎস থেকে আসা বিপুল পরিমাণ তথ্যকে একক কাঠামোতে রূপান্তর করে দ্রুত বিশ্লেষণের উপযোগী করে তোলে।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আবহাওয়া পূর্বাভাস দেওয়ার পদ্ধতি একেবারে নতুন নয়। গুগলের এআই গবেষণাপ্রতিষ্ঠান ডিপমাইন্ড এরই মধ্যে ‘ওয়েদারনেক্সট’সহ একাধিক এআই মডেল তৈরি করেছে। গুগলের তৈরি এআই মডেলগুলোও প্রায় একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট