1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ওপেক ছাড়লো আমিরাত, জ্বালানি বাজার ও সৌদির জন্য ধাক্কা!OPEC leaves UAE, a blow to the energy market and Saudi Arabia! এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন/Big changes coming to SSC-HSC schedule সন্তানের জন্য কি দোয়া করেন? — কুরআনে ৫ জন নবীর ৫টা দোয়া/What do you pray for your child? — 5 prayers of 5 prophets in the Quran প্রাথমিকের সব শিক্ষার্থীর মধ্যে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন/Government has a plan to provide mid-day meals to all primary school students: Mahdi Amin বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি/Pay scale implementation program coming before budget session তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন/Reorganization of the committee to prepare the report recommendations of the three pay commissions স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি হচ্ছে দ্বিগুণ, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা/Scholarships in schools, colleges, madrasas and universities to be doubled, costing Tk 368 crore শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ/The message Bobby Hajjaj gave about student stipends প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness

অর্থসংকটের মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন কবে বাড়বে?When will the salaries of government employees increase amid the financial crisis?

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
চূড়ান্ত হচ্ছে পে স্কেল, যে অনুপাতে বাড়ছে বেতন/The pay scale, the ratio in which salaries are increasing, is being finalized.

 

সরকার নতুন পে স্কেল বাস্তবায়নে ধীরে ধীরে এগোচ্ছে। আন্তর্জাতিক সংঘাত ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, আর সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার ওপর পৌঁছেছে। এই অবস্থায় নতুন বেতনকাঠামো একসাথে পুরোপুরি কার্যকর করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে বাস্তবায়নের নীতি বেছে নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে, এরপর বাজেট অধিবেশন শুরু হবে। অর্থ বিভাগের কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে করা হতে পারে। ইতিমধ্যে পে কমিশনের সুপারিশ এবং প্রতিবেদন রিভিউ করার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ দেখে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নির্ধারণ করা হবে। বর্তমানে দেশের ট্যাক্স আয় ও জিডিপি অনুপাত খুব কম, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, আর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবও অর্থনীতিতে পড়েছে। তাই সরকার সময় নিয়ে পরিকল্পনা করে ধাপে ধাপে পে স্কেল কার্যকর করবে, যাতে সরকারি কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।
আগামী অর্থবছর ২০২৬-২৭ এ প্রস্তাবিত নবম পে স্কেল রিভিউ করা হতে পারে। বেতন কমিশন পূর্বে ২১ সদস্য নিয়ে গঠন করা হয়েছিল, প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যা সরকারের হাতে রয়েছে। এখন তা পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।দৈনিক জনকণ্ঠ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট