1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

সব মাদরাসা শিক্ষকের জন্য জরুরি নির্দেশনা!Urgent instructions for all madrasa teachers!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে
পে স্কেল ঘোষণা কবে? যা বলছে কমিশন/When will the pay scale be announced? What the commission says

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মাদরাসাগুলোতে বিশেষ প্রচারণার নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠির মাধ্যমে দেশের সকল সরকারি ও বেসরকারি মাদরাসার প্রধানদের এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদরাসার দৃশ্যমান স্থানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরবরাহকৃত লিফলেট এবং নির্বাচন কমিশনের তথ্য সংবলিত স্ট্যান্ডিং ও ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে। একই সঙ্গে গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের নিয়ম ও সময়সূচি তুলে ধরে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।

মাদরাসা প্রধানদের আরও বলা হয়েছে যেন তাঁরা অভিভাবক সমাবেশ বা বিভিন্ন অনুষ্ঠানে গণভোট সংক্রান্ত বার্তা পৌঁছে দেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে সঠিক তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডেও এই প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে লিফলেট সংগ্রহ করে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য জরুরি অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট