1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

বুধবার পে-স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন: অর্থ উপদেষ্টা/Pay Commission to submit pay scale recommendations on Wednesday: Finance Advisor

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা/New salary structure report for government employees submitted to Chief Advisor

নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে দুপুরে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রতিবেদনে জমার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন।

আরও জানতে চাইলে অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর কোনো কিছু নিয়ে  মন্তব্য করতে রাজি হননি।

তবে সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন, এমন সুপারিশ প্রতিবেদনে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে এই পরিকল্পনা বদলে গেছে।

প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবে বেতন কমিশন।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান।

news24bd

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট