1. monoarulhasanmanik@gmail.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা
  2. info@www.prathomikshikshabarta.com : দৈনিক প্রাথমিক শিক্ষা বার্তা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই/60,000 primary school teachers to be recruited soon যে ভিটামিনের অভাবে অতিরিক্ত ঘুম পায়/Vitamin deficiency causes excessive sleepiness ব্যাংকগুলোকে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের/Bangladesh Bank issues strict instructions to banks to accept torn notes স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ/Instructions to hire retired teachers to increase teaching in schools শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির/MUEB issues urgent instructions to educational institutions শিক্ষকদের বৈশাখী ভাতা মিলবে কখন, যা জানাল মাউশি/When will teachers get their Baisakhi allowance, says Maushi শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা সরকারি চাকরি: নতুন বেতনকাঠামো যাচাই-বাছাই হচ্ছে/Government jobs: New salary structure being scrutinized শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা/Announcement of online-offline class schedules in educational institutions প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা/New guidelines for primary teachers

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল/What was learned about the recommendation for an individual salary structure for teachers

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে
ডিসেম্বরেই নতুন পে-স্কেল নিয়ে সুখবর আসছে?Is there good news about the new pay scale coming in December?

 

 

 

নবম পে-স্কেলে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবির বিষয়ে পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়ে আসলেও কমিশন শেষ পর্যন্ত এ বিষয়ে সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, কমিশন বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতেই সুপারিশ দেবে। কারণ, স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি তাদের এখতিয়ারের বাইরে এবং এটি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। এ কারণে পে-কমিশনের পক্ষে এ বিষয়ে সুপারিশ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

এদিকে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হবে।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা কমিশনের কাছে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলাম এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, তা আমাদের জন্য দুঃখজনক।

উল্লেখ্য, গত জুলাই মাসে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সে অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের কার্যকাল শেষ হচ্ছে।

এই পরিস্থিতিতে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে দাবি ও আলোচনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই নির্ভর করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫ , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট